ভারতেই আছে ‘পাকিস্তানওয়ালি গলি’, মোদীকে চিঠি লিখে কী আর্জি স্থানীয়দের
ভারতে অন্তত এ নামের কোনও জায়গা বা রাস্তা আছে বলে মনে করেন না কেউই। তবে বাস্তবে কিন্তু এই গলি আছে আমাদেরই দেশে। সেগলি আবার যোগীর রাজ্য উত্তর প্রদেশেই রয়েছে।
কোথায় থাকেন?
পাকিস্তানওয়ালি গলিতে।।
রাস্তার নামটা শুনেই উল্টোদিকের লোকটার দৃষ্টি মুহূর্তে যেন বাঁকা হয়ে যায়।
অনেকে তো ভেবেই বলেন পাকিস্তানেরই বাসিন্দা তাঁরা।

ভারতে অন্তত এ নামের কোনও জায়গা বা রাস্তা আছে বলে মনে করেন না কেউই। তবে বাস্তবে কিন্তু এই গলি আছে আমাদেরই দেশে। সেগলি আবার যোগীর রাজ্য উত্তর প্রদেশেই রয়েছে। গ্রেটার নয়ডার এই পাকিস্তানওয়ালি গলির বাসিন্দাদের কাছে এই নামটা এখন অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে। এমনই কপাল যে ভারতের সীমার মধ্যে থেকেও কেবল মাত্র পাকিস্তান নামের কোপেই কোনওরকম সরকারি পরিষেবা পাচ্ছেন না।
কিন্তু কেন এই নাম? বাসিন্দারাই জানিয়েছেন, দেশভাগের সময় পাকিস্তান থেকে কিছু বাসিন্দা এসে এখানে বসতি গড়ে তুলেছিলেন। সেই থেকে নাম হয়ে আছে পাকিস্তানওয়ালি গলি। বাসিন্দাদের অভিযোগ তাঁদের পূর্বপুরুষরা এসেছিলেন পাকিস্তান থেকে এতে তাঁদের কী দোষ। তাঁরা তো জন্মেছেন ভারতেই। গত চারপুরুষ ধরে তাঁরা ভারতেই বসবাস করছে।
Bhupesh Kumar,a resident of "Pakistan Wali Gali":We don't get employment even after showing Aadhar Card.We spend money on our children's education but even they won't get employment.We're very disturbed. We request PM & CM to change the name of this colony & provide us employment pic.twitter.com/OYTfsN3Rxo
— ANI UP (@ANINewsUP) July 30, 2019
এমনকী মোদী সরকার নতুন পরিচয়পত্র আধার কার্ডেও ঠিকানার জায়গায় পাকিস্তানওয়ালি গলির নাম লেখা রয়েছে। বাসিন্দাদের দাবি চারপুরুষ ধরে ভারতে বসবাস করেও পাকিস্তান নামের তকমা তাঁদের জীবন থেকে যাচ্ছে না।
Residents of "Pakistan Wali Gali" in Greater Noida request PM Modi & CM Yogi Adityanath to change the name of their colony; say, "we are Indians. 4 of our ancestors came here from Pakistan a long time ago. But still, even our Aadhar card has "Pakistan Wali Gali" written on them" pic.twitter.com/hYHWDezydk
— ANI UP (@ANINewsUP) July 30, 2019
পাকিস্তানওয়ালি গলি আধারকার্ডের ঠিকানা হওয়ার কারণে কোনও সরকারি কাজের সুবিধাও তাঁরা পান না বলে অভিযোগ করেছেন। তাই বাধ্য হয়েই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এলাকার নাম বদলের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখেছেন পাকিস্তানওয়ালি গলির বাসিন্দারা।
নয়ডার এই পাকিস্তানওয়ালি গলিতে ৬০ থেকে ৭০টি পরিবারের বাস। শুধু মাত্র নামের কারণে ভারতের নাগরিক হয়েও তাঁরা একঘরে হয়ে আছেন বলে অভিযোগ। বিজেপি শাসনে দেশে যখন নাম পরিবর্তনের হিড়িক চলছে, তখন এই গলির নাম পরিবর্তন হবে এমনই আশা করেন বাসিন্দারা।












Click it and Unblock the Notifications