Reshuffle In Congress: সচিন পাইলটেই আস্থা রাহুল-খাড়গের! প্রিয়াঙ্কা সরলেন উত্তরপ্রদেশ থেকে
Reshuffle In Congress: লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকমাস! কিন্তু তার আগেই পাঁচ রাজ্যে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। এহেন ফলাফলের পরেই দলের সাংগঠনিক অবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আর এরপরেই সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল কংগ্রেসের।
বড় দায়িত্ব দেওয়া হল রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী, সচিন পাইলটকে। তাঁকে সর্বভারতীয় কংগ্রেসে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ছত্তিশগড়ের ইনচার্জ হিসাবেও নিজুক্ত করা হয়েছে তরুণ এই নেতাকে।

একই সঙ্গে ১২ জন সাধারণ সম্পাদককে ১২ টি রাজ্যে বিশেষ দায়িত্ব (Reshuffle In Congress) দেওয়া হয়েছে ১২ নেতাকে। বর্ষীয়ান নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়েছে কিন্তু বর্তমানে তাকে কোনও রাজ্যের দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
তবে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীকে আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বড় কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। দীর্ঘ পাঁচ বছর উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে সে রাজ্যে অবিনাশ পান্ডেকে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে রণদ্বীপ সিং সূর্যেওয়ালাকে মধ্যপ্রদেশের দায়িত্ব থেকেন অব্যাহতি দেওয়া হয়েছে। আপাতত কর্নাটকের দায়িত্বই সামলাবেন তিনি। তবে মধ্যপ্রদেশের ইনচার্জ হিসাবে জিতেন্দ্র সিংয়ের উপর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন ধরে অসমে কংগ্রেসের দায়িত্ব সামলাচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। এছাড়াও আরও বেশ কয়েকজনকে নেতাকে একাধিক দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে কেসি ভেনুগোপাল কংগ্রেসে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ যেমন সামলাচ্ছিলেন তেমনই থাকবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি সাধারণ সম্পাদক জয়রাম রমেশও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে কোষাধক্ষ্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন অজয় মাকেন। তিনি ওই দায়িত্বে থাকলেও সহকারী হিসাবে আরও দুই কংগ্রেস নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
Congress leader Priyanka Gandhi Vadra has been relieved from the post of AICC in-charge of UP Congress. Sachin Pilot appointed as in-charge of Chhattisgarh Congress. Ramesh Chennithala appointed as AICC in-charge of Maharashtra. pic.twitter.com/rbmHumcBEa
— ANI (@ANI) December 23, 2023
আর এই রদবদল (Reshuffle In Congress) আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। আর পুরোটাই রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা করেই। মত রাজনৈতিক বিশ্লেষকদের। পাশাপাশি শচীন পাইলটকে সর্বভারতীয় স্তরে নিয়ে আসাও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, রাজস্থানে অশোক গেহলটের সঙ্গে শচীন পাইলটের সংঘাত চরমে। আর এই সংঘাতের কারনেই কার্যত কংগ্রেসের হাতছাড়া হয়েছে রাজস্থান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications