Lithium-এর বিপুল খোঁজ মিলল এই রাজ্যে! চিনের চাপ বাড়িয়ে 'আত্মনির্ভর' হচ্ছে ভার‍ত

ভার‍তের মাটিতে ফের একবার (Lithium) মিলল লিথিয়ামের ভান্ডার! রাজস্থানের দেগনায় বড়সড় লেথিয়ামের একটি ভান্ডারের খোঁজ মিলেছে। ইতিমধ্যে তা নিশ্চিত করেছে জিওলোজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (Geological Survey of India)।

সংস্থার দেওয়া তথ্য অনুসারে সে রাজ্যের দেগনার পাহাড়ি অঞ্চলে লিথিয়ামের ভান্ডার রয়েছে। এই পাহাড়ি অঞ্চলে প্রথম দেশে টংস্টেন ধাতু মিলেছিল। জিওলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওই অঞ্চলে এখনও বেশ কিছু পরীক্ষা চালাচ্ছে। আর সেই পরীক্ষা চলাকালীনই বিপুল এই ভাণ্ডারের খোঁজ মেলে।

Lithium-এর বিপুল খোঁজ মিলল এই রাজ্যে!

'হোয়াইট গোল্ড' বলা হয় লিথিয়ামকে। বিপুল পরিমাণ এই খনিজ পাওয়ার ফলে রাজস্থানের অর্থনীতিতে জোয়র আসতে পারে বলে মনে করা হচ্ছে। দেগনার পাহাড়ি অঞ্চলে বিপুল লিথিয়াম পাওয়ার পর আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, পশ্চিমি রাজস্থানের বেশ কয়েকটি জায়গাতেও লিথিয়াম মিলতে পারে।

আর সেই লক্ষ্যেই বিভিন্ন পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে জিওলোজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। এক আধিকারিক দেবেন্দ্র সিং জানিয়েছেন, সিরোহি, বিকানের এবং হনুমানগড় জেলা এবং নাগৌর এলাকার মতিয়া ব্লকে লিথিয়াম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে তিনি আরও জানিয়েছেন যে, গ্রেনাইটের খনিতে বিপুল পরিমাণ লিথিয়ামের খোঁজ পাওয়া গিয়েছে। আর এই ভান্ডার দেশে লিথিয়ামের ক্ষেত্রে আত্মনির্ভর করে তুলবে বলেই মনে করছেন জিওলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওই আধিকারিক।

বিপুল লিথিয়ামের খোঁজ

বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রয়োজন ৮০ শতাংশ লিথিয়ামের প্রয়োজনীয়তা এই খনি থেকেই মিটতে পারে। আর তা হলে শুধু রাজস্থানই নয়, দেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

বলে রাখা প্রয়োজন, চলতি মাসের ফেব্রুয়ারি মাসেই লিথিয়ামের ব্যাপক খোঁজ পাওয়া যায়। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় সেই বিপুল ভাণ্ডারের খোঁজ পাওয়া যায়। আর তা নতুন করে আশার আলো তৈরি করে। জিওলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে, প্রায় ৫৯ লাখ টন লিথিয়াম ওই এলাকাতে মজুত রয়েছে।

চিনের চাপ বাড়িয়ে আত্মনির্ভর হচ্ছে ভার‍ত

বলে রাখা প্রয়োজন, উন্নত মানের ব্যাটারি তৈরি করতে সারা বিশ্বে লিথিয়াম ব্যবহার করা হয়। বর্তমানে লিথিয়ামের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ইলেকট্রিক গাড়ি, ইভি বাইক, মোবাইল পাওয়ার গ্যাজেটে ব্যবহারে লিথিয়াম ব্যাপক প্রয়োজন। গোটা বছরই এই খনিজের ব্যাপক চাহিদা প্রয়োজন হয়।

আর এই লিথিয়ামের বড় অংশের জন্যে ভারতকে চিনের উপর নির্ভর করতে হয়। তবে একের পর এক লিথিয়ামের ভাণ্ডারের খোঁজ ভারতের অর্থনীতি বদলে দিতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+