নতুন আর্থিক বছরে সুখবর, রেপোরেট কমাল আরবিআই, কমছে ইএমআই

মধ্যবিত্তের আশা জাগিয়ে রেপোরেট কমাল আরবিআই। নতুন আর্থিক বছরের নীতি নির্ধারণে আজ বৈঠকে বসেছিল আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটি।

মধ্যবিত্তের আশা জাগিয়ে রেপোরেট কমাল আরবিআই। নতুন আর্থিক বছরের নীতি নির্ধারণে আজ বৈঠকে বসেছিল আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বেই হয় বৈঠক। তাতেই সিদ্ধান্ত হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট কমানো হবে রেপোরেট।

নতুন আর্থিক বছরে সুখবর, রেপোরেট কমাল আরবিআই, কমছে ইএমআই

এই নিয়ে চতুর্থবার রেপো রেট কমাল আরবিআই। গত ৯ বছরে যা সবচেয়ে কম বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।

আগেই অর্থনীতিবিদরা আন্দাজ করেছিলেন দেশের অর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করতে রেপোরেট কমানোর নীতিকেই বেছে নেবে রিজার্ভ ব্যাঙ্ক। তাঁরা মনে করেছিলেন ২৫ বেসিস পয়েন্ট রেপোরেট কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু সেটা ৩৫ হবে সেটা ভাবতে পারেননি কেউই।

একই সঙ্গে রিভাইসড জিডিপি রেট ৭ এর বদলে ৬.৯% হয়েছে বলে ঘোষণা করেছে আরবিআই। বৈঠকে অর্থিক অবস্থা ফেরাতে যে একাধিক পথের প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে রেপোরেট কমানোর পন্থাই বেছে নিয়েছিলেন এমপিসির সদস্যরা।

সর্বসম্মত সিদ্ধান্তেই রোপেরেট কমানো হয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার কারণেই পর পর বেশ কয়েকবার রেপোরেট কমানো হয়। দ্বিতীয় মোদী সরকার গঠনের পরেই রেপোরেট কমিয়েছিল িরজার্ভ ব্যাঙ্ক। তার তিন মাসের মধ্যেই আবার রেপোরেট কমানো হল। এর জেরে গাড়ি, বাড়ি সহ একাধিক ক্ষেত্রে ঋণে ইএমআইয়ের বোঝা কমবে। উপকৃত হবে মধ্যবিত্তরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+