ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কী ঘোষণা আরবিআই গভর্নরের জেনে নিন

ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কী ঘোষণা আরবিআই গভর্নরের জেনে নিন

ফের রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। ৫০ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ঘোষণা করেছেন এই রেপোরেট বাড়ানোর কথা। তার জেরে মুদ্রাস্ফীতি অনেকটাই িনয়ন্ত্রণে আনা যাবে বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে দেশের জিডিপি গ্রোথ ৭.২ শতাংশেই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক।

বাড়ল রেপোরেট

বাড়ল রেপোরেট

জুন মাসের পর ফের রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। এক ধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মািনটারি পলিসি মিটিং বসেছিল। ৬ সদস্যের কমিিটর প্রধান ছিলেন শক্তিকান্ত দাস। তার পরেই সাংবাদিক বৈঠক করে শক্তিকান্ত দাস ঘোষণা করেন যে দেশের অর্থনৈতির স্থিতিশীলতা বজায় রাখতেই রেপো রেট বাড়ানো জরুরি। সেকারণেই ৫০ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এতে দেশের করোনা মহামারী পরবর্তী আর্থিক ধাক্কা অনেকটা সামলে উঠতে পারবে দেশে।

কী জানালেন শক্তিকান্ত দাস

কী জানালেন শক্তিকান্ত দাস

সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন পর পর তিনবার রেপোরেট বাড়ানোর নেপথ্যে রয়েছে মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে আনা। মে মাসে প্রথম রেপো রেট ৪০ বেসিস বাড়ানো হয়। তারপরে আবার জুন মাসেও ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয় রেপো রেট। আগেই অবশ্য অগাস্ট মাসে রেপোরেট বাড়ােনার হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই মতই শুক্রবার অগস্ট মাসের প্রথমেই রেপোরেট বাড়ােনার কথা ঘোষণা করা হয়। ৫০ বেসিস পয়েন্ট রেপোরেট বাড়ানো হয়েছে। এর মূল উদ্দেশ্য দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বলে জানিয়েছেন তিিন। অর্থাৎ রেপোরেটের হার ৫.৪০ শতাংশ রাখা হয়েছে।

জিডিপি বৃদ্ধির হার একই রইল

জিডিপি বৃদ্ধির হার একই রইল

রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট বাড়ানোর পাশাপাশি জিডিপি পূর্বাভাস িনয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৪ শতাংশই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। এদিকে টাকার দাম অনেকটাই পড়ে গিয়েছে। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধি ১৬.২ শতাংশ, দ্বিতীয় ভাগে ৬.২ শতাংশ, তৃতীয় ভাগে ৪.১ শতাংশ ও চতুর্থ ভাগে ৪ শতাংশ হবে বলে জািনয়েছে আরবিআই। ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপির বৃদ্ধি ৬.৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

বাড়বে সুদের বোঝা

বাড়বে সুদের বোঝা

রেপোরেট বেড়ে যাওয়ায় সুদের বোঝা বাড়বে। অর্থাৎ দেশে মধ্যবিত্ত মানুষের উপর দেনার বোঝা বাড়বে। আরবিআইয়ের দাবি রেেপারেট বাড়ানোয় মুদ্রাস্ফীতি অনেকটাই িনয়ন্ত্রণে আনা যাবে। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতির হার ৬.৭ শতাংশ হবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। ২০২৩-২৪ অর্থবর্ষে সেটা আরো কমে ৫ শতাংশে চলে আসবে বলে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+