অ্যামাজন পে (ভারত)-কে ৩.০৬ কোটি টাকার জরিমানা আরবিআইয়ের, কেন?

আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, "বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে, আরবিআই দ্বারা জারি করা কেওয়াইসি সংক্রান্ত নির্দেশাবলী মেনে চলছে না অ্যামাজন পে (ভারত)।

অ্যামাজন পে (ভারত)-এর উপর কঠিন শাস্তির খাঁড়া নেমে এল। অ্যামাজন পে- অ্যাপকে ৩.০৬ কোটি টাকার জরিমানা করল আরবিআই। কিন্তু কেন ডিজিটাল পেমেন্ট এই অ্যাপের এত বড় অঙ্কের জরিমানা হল? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তা জানানো হয়েছে, কেন তাদের উপর শাস্তির খাঁড়া নেমে এল।

অ্যামাজন পে অ্যাপ হল অ্যামাজনের ডিজিটাল পেমেন্টের একটি অ্যাপ। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ৩.০৬ কোটি টাকা জরিমানা করেছে অ্যামাজন পে (ইন্ডিয়া)-কে। কারণ এই ডিজিটাল পেমেন্ট অ্যাপ বেশ কিছু বিধান অমান্য করে চলছে।

অ্যামাজন পে (ভারত)-কে ৩.০৬ কোটি টাকার জরিমানা আরবিআইয়ের

অ্যমাজন পে (ইন্ডিয়া) প্রাইভেট লিমিডেট কোম্পানিটি প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস বা পিপিআই এবং আপনার গ্রাহককে জানুন অর্থাৎ কেওয়াইসি নির্দেশনা সম্পর্কিত বেশ কিছু বিধান মেনে চলতে ব্যর্থ হয়েছে৷ আরবিআই দ্বারা জারি করা বিধিগুলিকে উপেক্ষা করে এতদিন তারা চলছিল। ফলে তাদের উপর খাঁড়া নেমে এসেছে।

আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, "বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে, আরবিআই দ্বারা জারি করা কেওয়াইসি সংক্রান্ত নির্দেশাবলী মেনে চলছে না অ্যামাজন পে (ভারত)। তাই অ্যামাজন পে (ভারত)-এর বিরুদ্ধে নোটিশ জারি করেছে আরবিআই। আরবিআইয়ের জারি করা নির্দেশাবলী না মেনে চলার জন্য এই জরিমানা আরোপ বলে জানানো হয়েছে।

আরবিআই সিদ্ধান্ত কতটা সঠিক, তা নিয়ে প্রশ্নও উঠে পড়েছে। এর জন্য এত বড় অঙ্কের লটাকা জরিমানা করা তাদের ঠিক হয়েছে কি না, সেই প্রশ্ন উঠেছে। পাল্টা আরবিআইয়ের সিদ্ধান্ত যে একেবারে সঠিক, তাও জানানো হয়েছে। অনেকে বলেছেন, আগে অভিযোগটি প্রমাণিত হওয়ার পর জরিমানা করা উচিত ছিল।

ভারেতর রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যামাজন পে (ভারত)-কে যে জরিমানা করা হয়েছে, তা নিয়ন্ত্রক বিযয়ক বিধি লঙ্ঘনের উপর ভিত্তি করে। অ্যামাজন পে (ভারত)-এর গ্রাহকদের সঙ্গে কোনও লেনদেন বা চুক্তির বৈধতার বিষয়ে এই জরিমানা নয়। তা উদ্দেশ্যেও ছিল না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।

আরবিআই অ্যামাজন পে-কে নোটিশ জারি করে জানতে চেয়েছিল, এই জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য রয়েছে কি না। এই জরিমানা মকুবের জন্য জাদের কোনও পাল্টা যুক্তি আছে কি না তাও জানতে চেয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু তেমন কোনও যুক্তি তারা দেখাতে পারেনি। নিয়ম লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত। তাই জরিমানাও ন্যায়সঙ্গত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+