২০০০ টাকার নোট আর ছাপানো হবে না! কতদিন চলবে, জানাল রিজার্ভ ব্যাঙ্ক
২০০০ টাকার নোট আর নতুন করে ছাপানো হবে না বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। সেইসঙ্গে আগে ছাপানো নোট নিয়েও রিজার্ভ ব্যাঙ্ক তাদের নেওয়া সিদ্ধান্ত জানিয়েদিল। তাহলে ততদিন চলবে ২০০০ টাকার নোট, তা নিয়ে উৎকন্ঠা মানুষের।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল ২০০০ টাকার নোট আর কতদিন চলবে। সিদ্ধান্ত হয়েছে, ৩০ সেপ্টেম্বকর পর্যন্ত চলবে ২০০০ টাকার নোটা। তার মধ্যে পুরনো ২০০০ টাকার নোটা ব্যাঙ্কে গিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

এদিন নোট বাতিলের কথা জানানোর পর সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। তবে রিজার্ভ ব্যাঙ্ক একইসঙ্গে সাধারণ মানুষের উৎকণ্ঠাও দূর করেছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষ সময় পাবেন, ২০০০ টাকাগুলি ব্যাঙ্কে গিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার।
টাকা বদল করে নিতে পারবেন সাধারণ মানুষ। বিভ্রান্ত হতে হবে না। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট বৈধ থাকবে। দীর্ঘদিন ধরে ২০০০ টাকার নোট নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনায় এবার সিলমোহর দিল রিজার্ভ ব্যাঙ্ক। আর নতুন করে কোনো ২০০০ টাকার নোট ছাপানো হবে না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ২০০০ টাকার নোটের পরিবর্তে অন্য নোট নিতে পারবেন গ্রাহকরা। একলপ্তে ব্যাঙ্কে ২০ হাজার টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করা যাবে। অর্থাৎ ১০টি করে ২০০০ টাকার নোট এক্সচেঞ্জ করতে পারবেন গ্রাহকরা।
৫০০ টাকা ও ১০০০ টাকার নোট আচমকা বাতিল করে কালো টাকা উদ্ধারের পরিকল্পনা করেছিল মোদী সরকার। তারপর নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকা আনা হয়েছিল। বাতিল হয়ে গিয়েছিল হাজার টাকা। এবার নতুন ২০০০ টাকাও বাতিল হয়ে গেল।

কিন্তু হাজার টাকার আর ফিরবে কি না, সেই সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে। এই অবস্থায় ৫০০ টাকার নোটই সবথেকে বেশি মুদ্রা। তারপর ২০০ টাকা। এর আগে ২০০ ও ২০০০ টাকার নোট ছিল না। কিন্তু মোদী সরকার ২০০০ টাকা ও ৫০০ টাকা নতুন করে আনার পর ২০০ টাকার নোটও বাজারে নিয়ে আসে।
নোট বাতিলের পর রিজার্ভ ব্যাঙ্ক একে একে ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোটও নতুন রূপে নিয়ে আসে। কিন্তু ৫ টাকার নোট নতুন করে আনা হয়নি। এখনব বাজার থেকে ২০০০ টাকার নোট বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত হল।












Click it and Unblock the Notifications