দেশে নতুন নতুন এলাকায় তাপপ্রবাহ, কতটা ঝুঁকির মুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানুষ

দেশের উত্তরাংশে সাধারণভাবে তাপপ্রবাহ (heatwave) দেখা যায়। তবে এবারের মতো সেই পরিস্থিতি পেরিয়ে এসেছেন সেইসব এলাকার বাসিন্দারা। তবে আবহাওয়া দফতরের (weather office) পর্যবেক্ষণে দেখা গিয়েছে উত্তর-পশ্চিম, মধ্য এবং দক্ষিণ-

দেশের উত্তরাংশে সাধারণভাবে তাপপ্রবাহ (heatwave) দেখা যায়। তবে এবারের মতো সেই পরিস্থিতি পেরিয়ে এসেছেন সেইসব এলাকার বাসিন্দারা। তবে আবহাওয়া দফতরের (weather office) পর্যবেক্ষণে দেখা গিয়েছে উত্তর-পশ্চিম, মধ্য এবং দক্ষিণ-মধ্য অংশ তাপপ্রবাহের নতুন অংশ হিসেবে উঠে আসছে। গত কয়েকবছরে দেশে তাপপ্রবাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেই জানিয়েছেন আবহবিদরা।

তাপপ্রবাহ নিয়ে গবেষণা

তাপপ্রবাহ নিয়ে গবেষণা

গবেষকরা মাসিক, ঋতু ভিত্তিক এবং দশক ধরে দীর্ঘ মেয়াদি ভিত্তিতে তাপপ্রবাহ নিয়ে গবেষণা চালিয়েছেন। যেখানে বর্ষার আগের পরিস্থিতি ( মার্চ থেকে মে) এবং বর্ষা শুরু পরে পরিস্থিতি ( জুন, জুলাই) নিয়ে গবেষণা করেছে। সেখানে ১৯৫১ থেকে ২০১৬-র মধ্যের নানা তথ্য নিয়ে গবেষণা করা হয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহামানা সেন্টার অফ এক্সিলেন্স ইন ক্লাইমেট চেঞ্জ রিসার্চ-এর তরফে অধ্যাপক আরকে মলের নেতৃত্বে গবেষণা হয়। সেখানে গত সাত দশকের তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ নিয়ে চর্চা করা হয়েছে।

এই সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে ইন্টার ন্যাশনাল জার্নাল অফ ক্লাইমেটোলজিতে। সেখানে মানুষের স্বাস্থ্য, কৃষি এবং স্বাভাবিক বাস্তুতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গবেষণায় ভবিষ্যতের আবহাওয়া অনুমানের ভিত্তিতে জলবায়ুর কর্মক্ষমতা এবং অনিশ্চয়তা মূল্যায়নের উপায়ও বের করা হয়েছে।

ভবিষ্যতের গবেষণায় LMDZ4 এবং GFDL_ESM2M-এই দুই মডেল অনুসরণের কথা বলা হয়েছে।

তাপপ্রবাহের পরিবর্তন

তাপপ্রবাহের পরিবর্তন

গবেষকরা দেখেছেন, বছরের পর বছর ধরে তাপপ্রবাহের পরিবর্তন হয়েছে। দেশে নতুন তিনটি তাপপ্রবাহের এলাকা তৈরি হয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে দেশের উত্তর পশ্চিমাংশ, মধ্য এবং দক্ষিণ মধ্য অংশ। এর মধ্যে পশ্চিম মধ্যপ্রদেশে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সব থেকে বেশি। তবে দেশের পূর্বের অংশের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ কমার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তবে প্রবণতার ক্রমাগত পরিবর্তন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও দেখা গিয়েছে বিহার থেকে উত্তর পশ্চিমাংশ, মধ্য ভারত এবং দক্ষিণ-মধ্য ভারতে।

সমস্যার সমাধানের চিন্তা

সমস্যার সমাধানের চিন্তা

গবেষণায় দেখা গিয়েছে, আবহাওয়ার পরিবর্তন এবং তাপপ্রবাহ বৃদ্ধি দেশের এক বিপুল সংখ্যক মানুষকে ব্যাপক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। দেশের নতুন তিনটি তাপপ্রবাহের হটস্পট অঞ্চলে অ্যাকশন প্ল্যান তৈরির আহ্বান জানানো হয়েছে, যাতে বাসিন্দাদের নানা অসুবিধার সমাধান করা যায়। তিনটি জায়গায় হিট অ্যাকশন প্ল্যান তৈরির প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে গবেষকদের তরফে। বলা হয়েছে, এনিয়ে আরও গবেষণার পাশাপাশি প্রস্তুতি ও নীতি প্রণনয় করতে হবে সরকারি পর্যায়ে।

আবহাওয়া দফতরের নিরিখে তাপপ্রবাহ

আবহাওয়া দফতরের নিরিখে তাপপ্রবাহ

আবহাওয়া দফতর তাপপ্রবাহ তখনই ঘোষণা করে যখন, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়ায়ের ওপরে চলে যায়। অন্যদিকে তীব্রপ্রবাহ ঘোষণা করা হয় যখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+