গবেষণার কাজে 'টুকলি' রুখতে কড়া পদক্ষেপ ইউজিসি-র, বাতিল হতে পারে গবেষকদের রেজিস্ট্রেশন

ইউজিসি-র নতুন নিয়মে জানানো হয়েছে, কোনও গবেষকের কাজ যদি আগের কোনও গবেষণা থেকে নকল করা হয় বা যদি ধরা পড়ে যায় যে গবেষণাপত্রটি অন্য গবেষণা থেকে 'টুকলি' করা হয়েছে, তাহলে তার জন্য মিলতে পারে চরম শাস্তি।

এবার গবেষকদের গবেষণা সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আরও কড়া হল ইউজিসি। ইউজিসি-র নতুন নিয়মে জানানো হয়েছে, কোনও গবেষকের কাজ যদি আগের কোনও গবেষণা থেকে নকল করা হয় বা যদি ধরা পড়ে যায় যে গবেষণাপত্রটি অন্য গবেষণা থেকে 'টুকলি' করা হয়েছে, তাহলে তার জন্য মিলতে পারে চরম শাস্তি।

গবেষণার কাজে 'টুকলি' রুখতে কড়া পদক্ষেপ ইউজিসি-র, চলে যেতে পারে গবেষকদের রেজিস্ট্রেশন

গবেষকদের এই ধরনের অপরাধের জন্য , তাঁদের গবেষণাপত্র প্রকাশ করতে দেওয়া হবে না। এছাড়াও বার্ষিক আয় বৃদ্ধি থেকে এই সমস্ত গবেষকদের বঞ্চিত করা হবে বলেও জানিয়েছে ইউজিসি। এখানেই শেষ নয়, এই ধরণের শিক্ষক যাঁরা কোনওভাবে গবেষণার কাজ টুকলির দায়ে দোষী সাব্যস্ত হবেন, তাঁরা যাতে কোনও পড়ুয়ার প্রাথমিক গবেষণার কাজ তত্ত্বাবধান করতে না পারেন , সে ব্যবস্থাও করা হবে ইউজিসি-র তরফে। এছাড়াো চলে যেতে পারে গবেষকদের রেজিস্ট্রেশন।

গবেষণার কাজে 'টুকলি' রুখতে কড়া পদক্ষেপ ইউজিসি-র, বাতিল হতে পারে গবেষকদের রেজিস্ট্রেশন

ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষা বিষয়ক বিভাগ গোটা বিষয়টি নিয়ে সুয়ো মোটো নোটিস জারি করতে পারে। তিন ধরণের শাস্তির জন্য তিনটি স্তরকে বেছে নেওয়া হয়েছে। গবেষণাপত্রে যদি আগের কোনও গবেষণার কাজের সঙ্গে ৬০ শতাংশও মিল পাওয়া যায়, তাহলে নতুন গবেষণাপত্রকে ' টুকলি'-র আওতায় ফেলা হবে। এজন্য প্রতিটি এমফিল ও গবেষণারত পড়ুয়াদের 'প্ল্য়াগারিজম ডিটেকশন' বা টুকলি ধরবার জন্য একটি উপায় বলে দেওয়া হবে। যার দ্বারা তাঁরা নিজেরাই দেখে নিতে পারবেন তাঁদের কাজের সঙ্গে পুরনো কোনো গবেষণার কাজের মিল রয়েছে কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+