বয়ষ্কদের শরীরে মারণ করোনাকে ঠেকাতে বড়সড় ভূমিকা নিচ্ছে মডের্নার ভ্যাকিসন, বলছে গবেষণা
মডের্নার ভ্যাকিসনের হাত ধরেই বয়ষ্কদের শরীরে কমতে পারে করোনার প্রকোপ
ভারত রাশিয়ার পাশাপাশি করোনা টিকা প্রস্তুতির লড়াইয়ে অনেকটাই আশা যোগাচ্ছে মার্কিন ফার্মা সংস্থা মডের্নার তৈরি করোনা ভ্যাকসিন। ইতিমধ্যেই মারণ করোনা বিরুদ্ধে পাঁচিল বয়ষ্কদের শরীরে এই ভ্যাকসিন ভালো ফল দিচ্ছে বলেও জানা যাচ্ছে। একইসাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও নতুন করে সতেজ করছে বলে জানা যাচ্ছে। একইসাথে যে সমস্ত স্বেচ্ছাসেবকের শরীরে প্রথম পর্যায়ের ট্রায়ালে এই ভ্যাকসিন প্রোয়গ করা হয়েছিল তাদের তেমন গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি বলে খবর। কয়েকটি ক্ষেত্রে সামান্য মাথাযন্ত্রণা, বমিভাব, খিঁচুনি এবং ব্যাথা ছাড়া আর কোনও সমস্যাই নেই বলে জানা যাচ্ছেন গবেষকেরা।

সম্প্রতি নিউ ইংল্যান্ড মেডিসিন জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিতও হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি বা এনআইএআইডি এবং আমেরিকান বায়োটেক সংস্থা মডের্নার যৌথ উদ্যোগেই এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, মডের্নার এই ট্রায়লে অংশগ্রণকারীদের প্রত্যেকের বয়সই ৫৫ বছরের বেশি ছিল। তার রিপোর্ট সামনে আসতেই বর্তমানে খানিকটা হলেও স্বস্তি পাচ্ছেন গবেষকেরা।
এদিকে একাধিক গবেষণায় ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে তরুণদের থেকে বয়ষ্কদের শরীরে এই মারণ ভাইরাসের প্রকোপ অনেকটাই বেশি। একইসাথে গোটা বিশ্বের করোনা পরিসংখ্যানে চোখ রাখলেও দেখা যাবে যে সমস্ত দেশে প্রবীণদের সংখ্যাধিক্য বেশি সেখানে করোনায় মৃত্যহারও অনেকটাই বেশি। এখন মডের্নার হাত ধরে যদি বয়ষ্কদের মারণ করোনার হাত থেকে রক্ষা করা যায় তা যে একটা বড়সড় সাফল্যের সমান তা একথায় মানছেন সকলেই।
{quiz_369}












Click it and Unblock the Notifications