খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আপনাকে দীর্ঘায়ু করতে পারে, বলছে সমীক্ষা
খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আপনাকে দীর্ঘায়ু করতে পারে
বয়স বাড়লে খাবার খাওয়ার পরিমাণ কমানোটা শুধু মানুষের পক্ষেই উপকারী নয়, পশুর পক্ষেও উপকারী। এমনটাই জানাচ্ছে বিদেশের গবেষণা। এই পন্থা দীর্ঘায়ু হতেও সাহায্য করে। নেচার মেটাবলিজম জার্নালে প্রকাশিত হয়েছে, সব থেকে বেশি উপকার পেতে গেলে আগে থেকেই ডায়েট প্যাটার্ন ঠিক করে ফেলতে হবে। বৃদ্ধ বয়সে স্বাস্থের উন্নতিতে তা যথেষ্ট জরুরি পদক্ষেপ। তবে প্রশ্ন উঠছে বৃদ্ধ বয়সে উপকার পেতে গেলে কখন থেকে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে।

ইঁদুরের ওপর গবেষণা
গবেষকরা দেখিয়েছেন, ইঁদুরকে যদি আগে থেকেই কম খাবার দেওয়া হয়, তাহলে তারা স্বাস্থবান থাকে। বিজ্ঞানীরা বলছেন, বৃদ্ধ বয়সে সুবিধা পেতে গেলে কম বয়স থেকেই খাদ্যাভ্যাস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। ইঁদুর বেশি দিন বাঁচে এবং বয়স বেশি হলে সুস্থ থাকে, যদি পরিণত বয়সে পৌঁছে গেলে তাদের ৪০ শতাংশ কম খাবার দেওয়া হয়। নির্দিষ্ট সময় পরেও যদি ইঁদুরকে যতটা সে খেতে পারে, ততটা খাবার দেওয়া হয়, তাহলে তা ক্ষতি করছে। ভিটামিন, খনিজ দিয়েই ইঁদুরের ওপরে গবেষণা চালানো হয়েছিল।

বৃদ্ধ বয়সে কীভাবে সুস্থ থাকা যায়
প্রশ্ন উঠছে বৃদ্ধ বয়সে কীভাবে সুস্থ থাকা যায়। গবেষকদের স্পষ্ট উত্তর, খাবার কম খান, সুস্থ থাকুন। কিন্তু কখন থেকে শুরু করতে হবে? এই প্রক্রিয়া শুরু করতে হবে আগেভাগেই। এবং তা চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত। তাহলেই বৃদ্ধ বয়সে সুস্থ থাকা যাবে।

শুরু করতে হবে আগেই
সুস্থ খাদ্যাভ্যাস শুরু করতে হবে আগেই। বলছেন গবেষকরা। জীবনের পরবর্তী সময়ে তা চালু করতে গেলে খুব বেশি ভাল হয়না। ব্যাখ্যা করেছেন, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের লিন্ডা পার্ট্রিজ।

গবেষণা লব্ধ ফল
সাধারণভাবে খাবার খাওয়া কমালে ফ্যাটি টিসুতে মাইটোকনড্রিয়া তৈরি হয়। কিন্তু গবেষণা দেখিয়েছে, বয়স্ক ইঁদুরকে যদি নিম্ন ক্যালরির খাবার দেওয়া হয়, তার ক্ষেত্রে এই যুক্তি প্রযোজ্য হয় না।












Click it and Unblock the Notifications