Garden Reach Building Collapse: আলোর অভাবে বন্ধ হল উদ্ধারকাজ, বেআইনি নির্মাণ নিয়ে বড় নির্দেশ পুরসভার
Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বহুতল ভেঙে ভয়ঙ্কর বিপর্যয়। ধ্বংসস্তূপের মধ্যে আরও বহু মানুষ আটকে থাকতে পারে বলে খবর। কিন্তু আলোর অভাবে সোমবারের মধ্যে বন্ধ হয়ে গেল উদ্ধারকাজ। ঘটনার পর থেকেই লাগাতার উদ্ধার কাজ চালায় এনডিআরএফ সহ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
ধ্বংসস্তূপের মধ্যে (Garden Reach Building Collapse) থেকে একের পর এক দেহ উদ্ধার করা হয়। এমনকি আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। আহতদের এসএসকেএম সহ একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

অন্যদিকে সারা রাত ধরে এদিন উদ্ধারকাজ (Garden Reach Building Collapse) চালানো হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো ব্যবস্থা করা হয়। কিন্তু পর্যাপ্ত আলো না থাকার কারণে এদিনের মতো এনডিআরএফের তরফে কাজ বন্ধ করে দেওয়া হয়। বাহিনীর সদস্যরা ফিরে গিয়েছেন।
যা খবর, আগামীকাল মঙ্গলবার আলো ফোটার সঙ্গে সঙ্গে ফের উদ্ধার কাজ চালানো হবে। যদিও এই মুহূর্তে ঘটনাস্থলের দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। গোটা এলাকা পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। নতুন করে ঘটনাকে কেন্দ্র করে অশান্তি না ছড়ায় সেজন্য সতর্ক পুলিশ প্রশাসন। এলাকা করা হয়েছে পুলিশ পিকেট। অন্যদিকে, গার্ডেনরিচে এহেন বিপর্যয়ের পরেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া কলকাতা পুরসভা।
বিশেষ করে পুরসভা এলাকায় কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ মেয়র ফিরহাদ হাকিম দিয়েছেন। শুধু তাই নয়, তালিকা প্রস্তুত করে তা ভাঙার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে কীভাবে এত বড় ঘটনা ঘটল তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। সমস্ত কাগজ বার করে দেখার কথা বলা হয়েছে।
তবে প্রাথমিক অনুমান, ভেঙে পড়া বহুতলটি নির্মাণের ক্ষেত্রে একেবারে নিম্নমানের জিনিস ব্যবহার করা হয়েছে। বিশেষ করে সিমেন্ট-বালি যা ব্যবহার করা হয়েছে তা ঠিক ছিল না বলেও খবর। অন্যদিকে গার্ডেনরিচের ঘটনায় (Garden Reach Building Collapse) ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ (Kolkata Police)। যেখানে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications