Uttarkashi Tunnel Collapse: আবারও থমকে গেল উদ্ধারকাজ, আরও একটা রাত অন্ধকূপেই কাটাবেন শ্রমিকরা
Uttarkashi Tunnel Collapse: ফের থমকে গেল উত্তরকাশীর টানেল থেকে শ্রমিকদের উদ্ধারকাজ। উদ্ধারকাজ চলার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর এরপরেই উদ্ধারকাজ স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজ শুক্রবার টানেলের মধ্যে থেকে শ্রমিকদের বের করে আনার ডেডলাইন ধার্য করা হয়েছিল।
কিন্তু সেই ডেডলাইন ফের একবার ফেল করল। যদিও গোটা রাত ধরে উদ্ধারকাজ (Uttarkashi Tunnel Collapse) চালানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছে উদ্ধারকারী দলের এক আধিকারিক। আজ শুক্রবারের জন্যে সমস্ত উদ্ধারকাজ বন্ধের ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে অন্য একটি সূত্রে জানা গিয়েছে, ম্যানুয়ালি টানেলের মধ্যে বিভিন্ন ধরনের কাজ চালানো হবে। আর তা করা হলে উদ্ধারকাজ (Uttarkashi Tunnel Collapse) আরও দীর্ঘ হবে বলেও আশঙ্কা থাকছে। অন্যদিকে উদ্ধারকাজে Drone technology ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা একেবারে নতুন একটি পদ্ধতি বলে জানা গিয়েছে।
এবার এই পদ্ধতিতে উদ্ধারকাজ (Uttarkashi Tunnel Collapse) চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, টানেলের মধ্যে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে আমেরিকা থেকে বিশেষ মেশিন আনা হয়েছে। আর সেই ড্রিলিং মেশিনকেই ব্যবহার করা হচ্ছে। কিন্তু শুক্রবার হঠাত করেই ওই মেশিনটিকে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর এরপরেই থমকে গিয়েছে কাজ। তবে ত্রুটি সারাইয়ের চেষ্টা দ্রুত করা হবে বলে জানিয়েছেন
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | On drone technology that is being used in the rescue operation, Cyriac Joseph, MD & CEO, Squadrone Infra Mining Pvt Ltd says, "This is a new technology, it goes into GPS denied areas, it is used in underground tunnel & underground… pic.twitter.com/1tNucKgQgx
— ANI (@ANI) November 24, 2023
আন্তর্জাতিক টানেল এক্সপার্ট অ্যার্নল্ড ডিক্স। অন্যদিকে গোটা উদ্ধারকাজ (Uttarkashi Tunnel Collapse) ঘটনাস্থলে বসে পরিচালনা করছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী। এমনকি উদ্ধারের যাবতীয় আপডেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি দিচ্ছেন বলে খবর।
বলে রাখা প্রয়োজন, প্রায় ১৩ দিন কেটে গিয়েছে। এখনও উত্তরকাশীর (Uttarkashi Tunnel Collapse) টানেলে আটকে ৪১ জন শ্রমিক। রয়েছেন বাংলার বেশ কয়েকজন শ্রমিকও। এই অবস্থায় যত সময় গড়াচ্ছে তত বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications