কাশ্মীরে মৃতের সংখ্যা ছাড়াল ২০০, উদ্ধারকাজ চলছেই

আদালত
নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর: বৃষ্টির বিরাম নেই। বিরাম নেই উদ্ধারকাজেও। কাশ্মীরে মঙ্গলবারও জোর কদমে চলেছে দুর্গতদের উদ্ধারের কাজ। এখনও পর্যন্ত ৩২ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা গিয়েছে। যদিও মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ভেঙে পড়া টেলি যোগাযোগ ব্যবস্থা চালু করতে চেষ্টা চলছে পুরোদমে।

গত ৬০ বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি জম্মু-কাশ্মীর। রাস্তা ধুয়ে গিয়েছে, সেতুর অস্তিত্ব নেই। শীর্ণ পাহাড়ি ঝোরাগুলি এখন দানব গর্জনে ধুয়ে নিয়ে যাচ্ছে জনপদ। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরের বন্যাকে 'জাতীয় বিপর্যয়' বলে ঘোষণা করেছিলেন। সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন আরও শক্তি নিয়ে উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়তে। তাই দিনরাত এক করে কাজ করছেন সেনাকর্মীরা। মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ জানান, "একজন মানুষও যতক্ষণ আটকে থাকবেন, ততক্ষণ আমাদের একজন জওয়ানও ব্যারাকে ফিরবে না।" সেনাবাহিনীর পাশাপাশি বায়ুসেনা ৩০টি হেলিকপ্টার নামিয়েছে।

Update:120 Sorties of Army Aviation being done/ day for Rescue work. 71 seriously ill persons airlifted #ArmyRescue pic.twitter.com/OWCLPZUSik
— ADG PI - INDIAN ARMY (@adgpi) September 9, 2014

বন্যাদুর্গতদের সাহায্যার্থে দু'কোটি টাকা দেওয়া হয়েছে মহিন্দ্রা গোষ্ঠীর তরফে। সংস্থার কর্ণধার আনন্দ মহিন্দ্রা এই টাকা জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। পাশাপাশি, দুর্গতদের আশ্রয় দিতে রাজ্য সরকার ৬৮টি ত্রাণ শিবির খুলেছে।

The floods in J&K are devastating.The Mahindra Group pledges ₹2 crore to PrimeMinister's National Relief Fund for Jammu&Kashmir flood relief
— anand mahindra (@anandmahindra) September 8, 2014

বর্ষায় শ্রীনগর-লে জাতীয় সড়ক ধুয়ে যাওয়ায় লাদাখে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম চড়তে শুরু করেছে। এই বন্যায় লাদাখ ক্ষতিগ্রস্ত না হলেও খাদ্যদ্রব্য, ওষুধের ভাঁড়ারে টান পড়েছে। তাই আকাশপথে সেখানে জিনিসপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।

এদিকে, পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে কাশ্মীর বেড়াতে গিয়ে যে ৩৫ জন পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তাঁদের খোঁজ মিলেছে মঙ্গলবার সকালে। তাঁরা সবাই ভালো আছেন। সেনাবাহিনী উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে। খুব শীঘ্র এই পর্যটকদের দিল্লি হয়ে কলকাতা পাঠানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+