জীবন ও চিকিৎসা বিমায় জিএসটি প্রত্যাহারের অনুরোধ? অর্থমন্ত্রীকে চিঠি নিতিন গড়কড়ির?
চলতি বছরের কেন্দ্রীয় সাধারণ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট প্রসঙ্গে বিরোধীরা বিক্ষোভে সরব হয়েছেন। দেশের বিভিন্ন মহল থেকে এই বাজেট প্রসঙ্গে বিরূপ প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে। এবার বাজেট প্রসঙ্গে চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখেছেন বিজেপির প্রবীণ নেতা ও মন্ত্রী নীতিন গড়কড়ি৷ চিঠিতে কী অনুরোধ করেছেন তিনি? কী আবেদন রেখেছেন তিনি দেশের অর্থমন্ত্রীর কাছে?

জীবন বিমা, চিকিৎসা বিমার জন্য দেশের বহু মানুষ প্রিমিয়াম জমা দেন। সেই প্রিমিয়ামের উপরেও জিএসটি ধার্য করা রয়েছে। সেই বিষয়েই চিঠি লিখেছেন নীতিন গড়কড়ি। জীবন ও চিকিৎসা বীমা পরিকল্পনার জন্য প্রিমিয়ামের উপর আরোপিত জিএসটি প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি।
গড়করি তাঁর চিঠিতে বলেছেন,তিনি নাগপুর ডিভিশনাল লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের একটি স্মারকলিপির উপর ভিত্তি করে অর্থমন্ত্রীকে এই বিষয়ে লিখছেন। জীবন বিমা ও চিকিৎসা বিমায় ১৮ শতাংশ জিএসটি ধার্য রয়েছে৷
জীবনের অনিশ্চয়তার জন্য মানুষ জীবন বিমা, স্বাস্থ্য বিমা করান। সেই বিমার উপর কর ধার্য করা, উচিত নয়। চিকিৎসা বিমার ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি তার বৃদ্ধিতেও পরিপন্থী। আরও বেশি সংখ্যক মানুষকে বিমার আওতাও যুক্ত করতে জিএসসি সরানো উচিত। এই দাবি সেই স্মারকলিপিতেও বলা হয়েছে। জিএসসি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। সেই বিষয়টিও কেন্দ্রীয় মন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন।
চলতি মাসে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম বাজেট পেশ হয়। বিভিন্ন মহলের সমালোচনার মধ্যেই অর্থমন্ত্রীর কাছে গডকরির এই চিঠি পৌঁছেছে৷ কেন্দ্র বিহার ও অন্ধ্রপ্রদেশের প্রতি বাজেটে উদারতা দেখিয়েছে। এই অভিযোগ বিরোধীদের তরফে উঠেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কর ব্যবস্থা নিয়েও একাধিক প্রশ্ন তুলছেন। উচ্চ কর কাঠামো প্রসঙ্গে সমালোচনা চলছে।
এর মধ্যে নিতিন গড়কড়ির চিঠি অন্য মাত্রা যোগ করেছে। জীবন ও চিকিৎসা বিমা জিএসটি মুক্ত হোক। এই অনুরোধ তিনি চিঠিতে করেছেন।












Click it and Unblock the Notifications