ঝাড়খণ্ডে পালাবদলের ইঙ্গিত, বিজেপি-কংগ্রেসের ভোটযুদ্ধের ফল রিপাবলিকের সমীক্ষায়

বিজেপি আশাতীত ফলাফল করতে পারেনি মহারাষ্ট্র ও হরিয়ানায়। এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও সম্ভাব্য হারের মুখে দাঁড়িয়ে বিজেপি। এমনই আভাস মিলেছে রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষায়।

বিজেপি আশাতীত ফলাফল করতে পারেনি মহারাষ্ট্র ও হরিয়ানায়। এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও সম্ভাব্য হারের মুখে দাঁড়িয়ে বিজেপি। এমনই আভাস মিলেছে রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষায়। সমীক্ষায় ইঙ্গিত কংগ্রেস-জেএমএম ফিরতে চলেছে ক্ষমতায়। লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর বিজেপি পিছিয়েই চলেছে।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা শেষে বুথ ফেরত সমীক্ষায় রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে, বিজেপি থে্মে যাবে ৩০টি আসনেই। বিজেপি ২২ থেকে ৩০টি আসন পেতে পারে। ম্যাজিক ফিগার ৪১ থেকে অনেকটা দূরেই বিজেপির দৌড় শেষ হয়ে যাবে এবার।

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

রিপাবলিক টিভির সমীক্ষা অনুযায়ী কংগ্রেস, জেএমএম ও আরজেডির জোট এবার ক্ষমতায ফিরছে ঝাড়খণ্ডে। কংগ্রেসের জোট এবার ৩৮ থেকে ৪৮টি আসন দখল করতে পারে। এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি বিরোধী মহাজোট এবার ম্যাজিক ফিগার সহজেই ছুঁয়ে ফেলবে বলে আভাস মিলেছে।

কংগ্রেস কটি, জেএমএম কটি আসন পাবে

কংগ্রেস কটি, জেএমএম কটি আসন পাবে

রিপাবলিক টিভির সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে ১০ থেকে ১৫টি আসন। জেএমএম পেতে পারে ২৮ থেকে ৩৩টি আসন। অর্থাৎ দুই বিরোধী দল একত্রিত হয়ে ৩৮ থেকে ৪৮টি আসন পেতে পারে। কংগ্রেস জোট ঝাড়খণ্ড পুনর্দখলের সম্ভাবনা প্রবল।

এজেএসইউ ও অন্যান্যদের সম্ভাবনা

এজেএসইউ ও অন্যান্যদের সম্ভাবনা

এজেএসইউ এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গ ছেড়ে একক লড়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা এবার তিন তেকে পাঁচটি আসন পাবে। রিপাবলিক টিভির সমীক্ষা অনুযায়ী জেভিএম পেতে পারে তিন থেকে চারটি আসন। অন্যান্যরা পেতে পারে ৫ থেকে ৭টি আসন।

গতবারের ফল

গতবারের ফল

ঝাড়খণ্ড বিধানসভায় গতবারের ফল গিয়েছিল বিজেপির পক্ষে। ৮১ আসন বিশিষ্ট বিধানসভায় ৫৭টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি। কংগ্রেস-জোট পেয়েছিল মাত্র ১৮টি আসন। আর বিজেপির এক সঙ্গী এজেএসইউ পেয়েছিল ৬টি আসন। অন্যান্যরা কোনও আসন দখল করতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+