Republic Day: আকাশ চিরে এগোবে পাঁচ রাফেল, দিল্লির আকাশে আরও ৭০টি যুদ্ধবিমান কিন্তু কেন?
স্বাধীনতার ৭৫ বছর সম্পূর্ণ হতে চলল! আর সেই মুহূর্তের সাক্ষী থাকবে দেশ এবং দেশবাসী। আর স্বাধীনতার ৭৫ সাল সম্পূর্ণ হওয়ার সাক্ষী থাকতে 'স্বাধীনতার অমৃত মহোৎসব' (Azadi ka Amrit Mahotsav) পালন করা হবে।
স্বাধীনতার ৭৫ বছর সম্পূর্ণ হতে চলল! আর সেই মুহূর্তের সাক্ষী থাকবে দেশ এবং দেশবাসী। আর স্বাধীনতার ৭৫ সাল সম্পূর্ণ হওয়ার সাক্ষী থাকতে 'স্বাধীনতার অমৃত মহোৎসব' (Azadi ka Amrit Mahotsav) পালন করা হবে।
'স্বাধীনতার অমৃত মহোৎসবে' এই বছর প্রজাতন্ত্র দিবস (Republic Day parade) ঐতিহাসিক হতে চলেছে। শুধু তাই নয়, বায়ুসেনার প্রদর্শন আরম্ভরপুর এবং সর্ববৃহত হবে বলে দাবি। দিল্লির রাজপথ যেমন সাক্ষী থাকবে সেনাবাহিনীর বিভিন্ন প্রদর্শনের সামনে, তেমনই ভারতীয় বায়ুসেনাও (Indian Air Force) ৭৫টি যুদ্ধবিমান উড়িয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট জানাবে।

পাঁচ রাফায়েল যুদ্ধবিমান আকাশে উড়বে
সামনেই প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যে বাহিনীর মহড়া শুরু হয়ে গিয়েছে। ভারতীয় বায়ুসেনার জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, ৭৫টি যুদ্ধবিমান আকাশ চিড়ে উড়ে যাবে। ৭৫ বিমানের মধ্যে পাঁচটি রাফায়েলও (Rafael) থাকবে বলে জানিয়েছেন তিনি। ইন্দ্রনীল নন্দীর দাবি, এবার সবথেকে বড় ফ্লাইপাস্ট হতে চলেছে। প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্ট প্যারেডে ভারতীয় বায়ুসেনা, সেনা এবং নৌবাহিনীর বিমান মিলিয়ে মোট ৭৫টি বিমান থাকবে।

১৭টি Jaguar যুদ্ধবিমানও উড়ে যাবে
'স্বাধীনতার অমৃত মহোৎসব' কে মাথায় রেখে ভারতীয় বায়ুসেনা তাদের এই ফ্লাইপাস্ট হবে। বায়ুসেনার জনসংযোগ আধিকারিক জানাচ্ছেন, রাজপথের উপরেই ভারতীয় সেনার অন্যতম আধুনিক রাফায়েলগুলি রাজপথের উপর দিয়েই উড়ে যাবে। এমনকি 'স্বাধীনতার অমৃত মহোৎসব' কে মাথায় রেখে ১৭টি Jaguar যুদ্ধবিমানও উড়ে যাবে দিল্লির রাজপথের উপর দিয়ে।

মিগ-২৯ যুদ্ধবিমানও উড়ে যাবে আকাশ চিরে
ভারতীয় বায়ুসেনার একাধিক যুদ্ধবিমানকে দেখা যাবে। একেবারে আকাশ চিড়ে উড়ে যাবে একের পর এক যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী আরও জানিয়েছেন, ভারতীয় নৌসেনার মিগ-২৯ কে এবং P-8I surveillance aircraft-কেও দেখা যাবে। Varuna Formation-এর মাধ্যমে দিল্লির রাজপথের উপর দিয়ে উড়ে যাবে এই বিমানগুলি। সামরিক পর্যবেক্ষকদের মতে, এবার তাক লাগিয়ে দেবে তিন বাহিনী।

'স্বাধীনতার অমৃত মহোৎসব' মানাচ্ছে ভারত
ভারত এই বছর 'স্বাধীনতার অমৃত মহোৎসব' মানাচ্ছে। ২৬ জানুয়ারি দেশের সংবিধান লাঘু করা হয়। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠান হয়। দিল্লির রাজপথে ভারতের শক্তিপ্রদর্শন করা হয়। ভারতীয় তিন বাহিনী অর্থাৎ নৌ-সেনা এবং বায়ুসেনা তাঁদের শক্তিপ্রদর্শন করে। এছাড়াও অন্যান্য বাহিনীরাও তাঁদের তরফে রাষ্ট্রপতিকে স্যালুট জানান। এই বছরও এর অন্যথা হবে না। বরং এবার হবে অনেক বড় করে।

মুখ্য অতিথি কারা থাকবে
এই বছর কার্যত কিছুটা হলেও কৌসুলি পদক্ষেপ ভারতের। প্রজাতন্ত্র দিবসকে মাথায় রেখে মধ্য এশিয়ার পাঁচ দেশ কাজাকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের তরফে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications