Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রজাতন্ত্র দিবস 2025 লাইভ: জাতীয় পতাকা উত্তোলন রাষ্ট্রপতির, কর্তব্যপথ দাপাল 'নারী শক্তি'

আজ প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025) । ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ব্রিটিশ শাসনের হাত থেকে দেশ স্বাধীন করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা। পরে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। তখন থেকেই প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবারও ওই দিনে গোটা বিশ্বের সামনে দিল্লির রাজপথে শক্তি প্রদর্শন করবে ভারত। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।

২৫ তারিখ ভারতে এসেছিলেন তিনি। আজ রবিবার ২৬ জানুয়ারি ভারতে থাকবেন তিনি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ উপলক্ষে দিল্লি (Delhi Republic Day parade) জুড়ে মোতায়েন করা হয়েছে ১৫০০০ পুলিশ এবং ৭০ কোম্পানি আধাসেনা। কর্তব্যপথে পৌঁছতে অন্তত ছয়টি নিরাপত্তা বলয় পার করতে হবে সাধারণ মানুষকে।

Republic Day 2025

এরপরেও একাধিক সিসিটিভি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজর রাখা হবে। এছাড়াও অ্যান্টি ড্রোন সহ আধুনিক ব্যবস্থাও দিল্লির সুরক্ষায় মোতায়েন রয়েছে বলে খবর। এক নজরে জেনে নিন প্রজাতন্ত্র দিবসে কি কি হতে চলেছে।

Jan 26, 2025, 9:49 pm IST

ভারতের ভূয়সী প্রশংসা্ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র আয়োজিত নৈশভোজে অংশ নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ডিএনএ-তে ভারত মিশে আছে বলেন জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।
Jan 26, 2025, 7:52 pm IST

পুতিনের বার্তা

৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিন।
Jan 26, 2025, 7:48 pm IST

প্রজাতন্ত্র দিবসে রাজ্য-রাজভবন সংঘাত

প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাজভবনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা। ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Jan 26, 2025, 7:02 pm IST

রাষ্ট্রপতি ভবনে ঘরোয়া অনুষ্ঠান

প্রজাতন্ত্র দিবসের বিকেলে রাষ্ট্রপতি ভবনে ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো। ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা
Jan 26, 2025, 6:23 pm IST

বিনয়কুমার সাক্সেনার আশঙ্কা

সমাজ মাধ্যমের মধ্য দিয়ে দিল্লির ভোটে আন্তর্জাতিক শক্তি প্রভাব ফেলতে পারে, আশঙ্কা প্রকাশ করলেন লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা। প্রজাতন্ত্র দিবসে নিজের বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি।
Jan 26, 2025, 5:57 pm IST

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি মুর্মু

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি মুর্মু। যোগ দেবেন ঘরোয়া অনুষ্ঠানে। থাকবেন দেশ-বিদেশের অতিথিরা।
Jan 26, 2025, 5:11 pm IST

সীমান্তে মিষ্টি বিতরণ

মালদহের সুখদেবপুর সীমান্তে উত্তেজনা অব্যাহত। এরই মধ্যে আজ দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শান্তির বার্তা নিয়ে একেবারে জিরো পয়েন্টে গিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেই দেশের ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময় করলেন এবার বাংলার ব্যবসায়ীরা।
Jan 26, 2025, 4:46 pm IST

Attari-Wagah border -এ মানুষের ভিড়

Attari-Wagah border -এ মানুষের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন বিটিঙ্গ রিট্রিট দেখতে।
Jan 26, 2025, 4:34 pm IST

বিটিং রিট্রিট শুরু হয়ে গেল আটারি-ওয়াঘা সীমান্তে
Jan 26, 2025, 4:09 pm IST

পুলওয়ামায় ঐতিহাসিক পদক্ষেপ!

পুলওয়ামায় ঐতিহাসিক পদক্ষেপ! উড়ল জাতীয় পতাকা।
Jan 26, 2025, 3:40 pm IST

রাজভবনে যাবেন মমতা

কিছুক্ষণ পরেই রাজভবনে চা চক্রে যোগ দেবেন মুখ্যমন্ত্ররী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ একাধিক ব্যক্তিত্ব,
Jan 26, 2025, 3:14 pm IST

কর্তব্যপথে এটা কি করলেন মোদী!

কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের উপস্থিত ছিলেন মোদী। ফেরার সময় নোংরা দেখেই তা পরিস্কার করতে চলে যান।
Jan 26, 2025, 2:58 pm IST

মাঝ আকাশে ভারতীয় বায়ুসেনার কীর্তি চমকে দেবে

মাঝ আকাশে ভারতীয় বায়ুসেনার কীর্তি চমকে দেবে
Jan 26, 2025, 2:34 pm IST

মালদহে পালিত হলো ৭৬ তম প্রজাতন্ত্র দিবস

সারাদেশের সঙ্গে আজ মালদহে পালিত হলো ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। মালদহে জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে সরকারি মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।
Jan 26, 2025, 2:29 pm IST

জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি

76 তম প্রজাতন্ত্র দিবসে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
Jan 26, 2025, 1:46 pm IST

দার্জিলিংয়ে ভারত -নেপাল সীমান্তে মিষ্টি বিতরণ

দার্জিলিংয়ে ভারত -নেপাল সীমান্তে মিষ্টি বিতরণ।
Jan 26, 2025, 1:29 pm IST

৫০০০ শিল্পী একসঙ্গে কর্তব্যপথে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। যা একেবারে নজিরবিহীন
Jan 26, 2025, 1:10 pm IST

কুচকাওয়াজের অনুষ্ঠান শেষে ভিড়ে মিশে গেলেন মোদী

কুচকাওয়াজের অনুষ্ঠান শেষে ভিড়ে মিশে গেলেন মোদী। কথা বললেন মানুষের সঙ্গে। রইল সেই মুহূর্তের ভিডিও-
Jan 26, 2025, 12:43 pm IST

মাঝ আকাশে শক্তি প্রদর্শন ভারতীয় বায়ুসেনার

মাঝ আকাশে শক্তি প্রদর্শন ভারতীয় বায়ুসেনার। গোটা বিশ্বকে চমকে দিলেন জাবাজ আধিকারিকরা-
Jan 26, 2025, 12:29 pm IST

৭৬ তম প্রজাতন্ত্র দিবসে প্রদর্শিত হল স্বদেশীয়ভাবে RCI ও DRDO-এর 'প্রলয় ওয়েপন সিস্টেম।
Jan 26, 2025, 11:59 am IST

ফুলবাড়ি সীমান্তে মিষ্টি বিতরণ

ফুলবাড়ি সীমান্তে মিষ্টি বিতরণ বিএসএফ এবং বিজিবির মধ্যে। সংঘাতের আবহেও সৌজন্যের নজির।
Jan 26, 2025, 11:43 am IST

বাঁকুড়াতেও পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস

সারা দেশ ও রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও সরকারী-বেসরকারী উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে৷ এদিন জেলার মূল অনুষ্ঠানটি হয় বাঁকুড়া স্টেডিয়ামে। জাতীয় পতাকা উত্তোলনের পর জেলাশাসক সিয়াদ এন আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও জাতীয় অভিবাদন গ্রহণ করেন।
Jan 26, 2025, 11:31 am IST

বাংলায় সাড়ম্বরে পালিত কুচকাওয়াজ

৭৬ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ধূপগুড়ি মহকুমা প্রশাসনের উদ্যোগে ধূপগুড়ি পুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল কুচকাওয়াজ ও প্যারেড।এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা,সঙ্গে ছিলেন ধূপগুড়ির এসডিপিও গেইলসেন লেপচা।এরপর পুলিশ কর্মী , দমকল কর্মী সহ স্কুল ,কলেজের এনসিসি ক্যাডেটরা প্যারেডে অংশ নেয়
Jan 26, 2025, 11:24 am IST

বিশ্বের সামনে ভারতের শক্তি প্রদর্শন

বিশ্বের সামনে ভারতের শক্তি প্রদর্শন! পিনাক থেকে শুরু করে একাধিক সমরাস্ত্র তুলে ধরল ভারত। আকাশ চিরে উড়ল আধুনিক হেলিকপ্টার।
Jan 26, 2025, 11:11 am IST

রেড রোডে বিশেষ রোবট ফোর্সকে তুলে ধরা হল

রেড রোডে বিশেষ রোবট ফোর্সকে তুলে ধরল সেনাবাহিনী। কুচকাওয়াজে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Jan 26, 2025, 10:56 am IST

প্রথমবার কর্তব্যপথে নামল ইন্দোনেশিয়ার একটি ব্যান্ড

প্রথমবার কর্তব্যপথে নামল ইন্দোনেশিয়ার একটি ব্যান্ড। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আগেই জানানো হয় যে ওই ব্যান্ডই এবার থাকবে প্যারেডের অগ্রভাগে। সেই মতো প্যারেড শুরু হতেই ইন্দোনেশিয়ার ব্যান্ডকে দেখা যায়।
Jan 26, 2025, 10:50 am IST

রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।। এছাড়াও আছেন একাধিক অতিথি। একই সঙ্গে রেড রোডে চলছে বিশেষ কুচকাওয়াজ।
Jan 26, 2025, 10:38 am IST

পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি মুর্মু

পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি মুর্মু। ঐতিহ্য মেনে একাধিক তোপের ধ্বনির মাধ্যমে পালিত প্রজাতন্ত্র দিবস। রইল সেই মুহূর্তের ভিডিও-
Jan 26, 2025, 10:36 am IST

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে কর্তব্যপথে রাষ্ট্রপতি

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ আধিকারিক।
Jan 26, 2025, 10:32 am IST

পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+