Republic Day 2025: ইন্দোনেশিয়ার ব্যান্ড থেকে বায়ুসেনার বিশেষ প্রদর্শন, কর্তব্য পথের সমস্ত অনুষ্ঠান এক ঝলকে
রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। অন্য বছর গুলির মতোই দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্রব দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান। ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম ছিল 'স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ'। দেশে বিদেশের অতিথিদের সামনে এই থিম দেশের ঐতিহ্য, বিকাশ ও অগ্রগতিকে তুলে ধরল।
১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর করা হয়। সেই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবারও মহাসমারহে এই ঐতিহাসিক দিনটি পালন করল ভারত। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।

কুচকাওয়াজের সময় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, পিনাকা রকেট সিস্টেম এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম সহ অত্যাধুনিক প্রতিরক্ষা প্ল্যাটফর্মগুলি প্রদর্শিত হয়েছিল। সেনাবাহিনীর যুদ্ধ নজরদারি ব্যবস্থা 'সঞ্জয়' এবং ডিআরডিওর 'প্রলয়' কৌশলগত ক্ষেপণাস্ত্রও এইদিনে জন সমক্ষে প্রদর্শন করা হয়। এর পাশাপাশি টি৯০ 'ভীষ্ম' ট্যাংক, শরথ পদাতিক বাহিনী বহনকারী যানবাহন, নাগ মিসাইল সিস্টেম এবং যানবাহন বসানো পদাতিক মর্টার সিস্টেম।
প্রথমবার কর্তব্যপথে নামল ইন্দোনেশিয়ার একটি ব্যান্ড। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আগেই জানানো হয় যে ওই ব্যান্ডই এবার থাকবে প্যারেডের অগ্রভাগে। সেই মতো প্যারেড শুরু হতেই ইন্দোনেশিয়ার ব্যান্ডকে দেখা যায়। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারগুলি ভারত ও ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা বহন করে প্যারেড রুটের উপর দিয়ে উড়েছিল।
এর পাশাপাশি বায়ু সেনা এবং উপকূলরক্ষী বাহিনীর একাধিক ফাইটার বিমান কর্তব্য পথের আকাশে চক্কর কাটে। ৫ হাজার শিল্পীর সাংস্কৃতিক পরিবেশনা সমগ্র কার্তব্য পথকে মুখরিত করে তোলে, ৩০০ জন শিল্পী দেশের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী বাদ্যযন্ত্রে 'সারে জাহান সে আচ্ছার সুরে ভরিয়ে তোলে।দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ঐক্যের চেতনার প্রতীকী হিসেবে একাধিক সমরাস্ত্র এই দিনে প্রদর্শন করা হয়।
কেন্দ্রীয় সরকার সমস্ত মন্ত্রক, রাজ্য সরকার, কেন্দ্র শাসিত অঞ্চলগুলির মোট ৩১টি ট্যাবলো প্রদর্শিত হল দিল্লির কর্তব্য পথে।কর্তব্য পথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ১৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করে। অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদর নগর হাভেলি, দমন ও দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রদর্শিত হল, ১৫টি ট্যাবলো অংশ নেয় কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের।












Click it and Unblock the Notifications