Republic Day 2024: দিল্লির আকাশে উড়বে 'সবথেকে বড় বিমান'! সাক্ষী থাকবে দেশ
Republic Day 2024: সামনেই প্রজাতন্ত্র দিবস (Republic Day)! জোরকদমে চলছে প্রস্তুতি। এই বছর প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন এই বছর ২৬ জানুয়ারি বিশাল বিমানের শক্তি দেখবে দেশের মানুষ।
আর সেই বিমানটির নাম C 130 J সুপার হারকিউলিস। গত কয়েকদিন আগেই পাকিস্তান সীমান্ত ঘেষে রাতের অন্ধকারে কাশ্মীরে সফল অবতরণ করে এই বিমান। ১০ হাজার ৫০০ ফুট উচ্চতায় C 130 J সুপার হারকিউলিস বিমানটিকে অবতরণ করানো হয়। রণকৌশল ভাবে এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ ছিল।

শুধু তাই পাকিস্তান সীমান্তেই নয়, ভারত-চিন সীমান্ত ঘেষে থাকা রানওয়েতেও হারকিউলিস বিমানটিকে অবতরণ করায় ভারতীয় বিমান বাহিনী (Indian Air Force)। এবার সেই বিমানকে চাক্ষুষ দেখার সুযোগ থাকবে দিল্লির রাজপথে (Republic Day 2024)। এমনটাই জানা গিয়েছে।
ভারতীয় বিমান বাহিনীর হাতে থাকা C 130 J সুপার হারকিউলিস আধুনিক ট্রান্সপোর্ট বিমান। ছোট রানওয়ের পাশাপাশি পাহাড়ি-খারাপ জমিতেও সহজেই ল্যান্ড করতে পারে এই বিমান। এমনকি প্রতিকূল পরিবেশেও উড়তে পারে C 130 J। যে কোনও ধরনের স্পেশাল অপারেশনে এই বিমানকে ব্যবহার করে ইন্ডিয়ান এয়ারফোর্স। বিশেষ করে সার্চ কিংবা উদ্ধারকাজ চালাতেও এই বিমানকে ব্যবহার করা হয়ে থাকে।
প্যারা ড্রপ থেকে ইলেকট্রনিক নজরদারির ক্ষেত্রে 'অজেয়' এই বিমান। অন্যদিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সেনাকে দিত পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই বিমানের অবদান অস্বীকার করা যাবে না।
এমনকি পাকিস্তান সীমান্ত হোক কিংবা চিন সীমান্তে সেনাবাহিনীর হাতে অস্ত্র কিংবা রশদ তুলে দেওয়ার জন্যে ইতিমধ্যে কয়েক দফায় ট্রায়ান রান করা হয়েছে। আর তাতে সফল ভারতীয় বায়ুসেনা। ২০২০ সালে ভারত চিন সীমান্তে যখন ক্রমশ উত্তেজনা বাড়ছে সেই সময় C 130 J সুপার হারকিউলিস বিমানকে ময়দানে নামে বাহিনী। লাদাখে রাখা হয় সেটিকে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে ভারতীয় বিমান বাহিনীর হাতে থাকা এই বিমান মোড় ঘুরিয়ে দেবে। তবে C 130 J সুপার হারকিউলিস বিমানটি ভারতের নয়, আমেরিকার লকহিড মার্টিন এই বিমান তৈরি করেছে।
ভারত সেখান থেকেই এই বিমান কিনেছে। ভারত, আমেরিকা ছাড়াও বিশ্বের ১৮টি দেশের হাতে আছে সুপার হারকিউলিস এই বিমান। এবার সেই বিমানটির শক্তি দেখার (Republic Day 2024) সুযোগ।












Click it and Unblock the Notifications