Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরের লালচকে উড়ল তেরঙ্গা, আটারি সীমান্তে পতাকা উত্তোলন BSF-র
পাঞ্জাব সীমান্তে উড়ল তেরঙ্গা
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সীমান্তে উড়ল তেরঙ্গা। পাঞ্জাবের আটারি সীমান্তে জাতীয় পতাকা উত্তোলন করে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করলেন বিএসএফ জওয়ানরা। অন্যদিকে কাশ্মীরে লালচকেও উড়ল জাতীয় পতাকা। প্রসঙ্গত উল্লেখ্য স্বাধীনতা দিবসে কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে অশান্তি ছ়ড়িয়েছিল।

দিল্লির রাজপথ এবার কর্তব্য পথে পরিণত হয়েছে। নতুন নামকরণ করেছেন মোদী সরকার। রাজপথের নাম এখন কর্তব্যপথ। সেই কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্রথম প্যারেড হচ্ছে। নৌসেনা থেকে শুরু করে বিএসএফ শুরু করে বায়ুসেনা প্যারেড করে। মার্চ পাস্টে দেখা গিয়েছে পতাদিক বাহিনী। কর্তব্য পথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও রয়েছেন অনুষ্ঠানে।
পাঞ্জাবের আটারি সীমান্তে প্রতিদিনই পাকিস্তানের সঙ্গে প্রতিদিনই প্যারেড করে থাকে ভারতীয় সেনা। স্বাধীনতা দিবসের দিন পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে মিষ্টি বিনিময় করে থাকে। প্রজাতমন্ত্র দিবসে তার পাঞ্জাবের আটারি সীমান্তে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করলেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। ভারত অন্যতম প্রজাতান্ত্রিক দেশ।
কাশ্মীরের লাল চকেও এদিন উড়েছে তেরঙ্গা। কাশ্মীর পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে এদিন কাশ্মীরের লালচকে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় গোটা দেশেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। এই প্রথম কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান করা হল। এতদিন দিল্লির এই এলাকার অন্য নাম ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজপথের নাম কর্তব্যপথ হিসেবে রেখেছেন। এই প্রথম নতুন নামকরণের পর সেই কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান করা হল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications