Republic Day 2023: দেশিয় সমরাস্ত্র থেকে নারী শক্তি, কর্তব্যপথে প্রথম প্রজাতন্ত্র দিবসের আর কী রইল বিশেষ
দেশের সংস্কতির ঝলক দেখা গেল কর্তব্য পথের প্রজাতন্ত্র দিবসে
এই প্রথম দিল্লির কর্তব্যপথে উদযাপন করা হল প্রজাতন্ত্র দিবস। এবারে প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল সিস। এবারের প্রজাতন্ত্র দিবস একটু বিশেষ কারণ স্বাধীনতার অমৃতকাল উদযাপন করা হচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ৭৪তম প্রজাতন্ত্র দিবসে অনেক কিছুই ছিল অন্যরকম।
|
৭৪ তম প্রজাতন্ত্র দিবস
প্রতিবছরের মত এবারও ইন্ডিয়া গেটেই উদযাপিত হল ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। তবে এবার এই পথের নতুন নামকরণ করা হয়েেছ। যার নাম কর্তব্যপথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নাম বদল করেছিলেন। তাই নাম বদলের পর এই প্রথম কর্তব্যপথে উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস। এবারে প্রজাতন্ত্র দিবসে ভারতের অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ এল সিস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করে ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করেন। প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি যিনি দিল্লির রাজপথে জাতীয় পতাকা উত্তোলন করলেন।
|
নারী-শক্তির বিকাশ
ভারতে নারী শক্তি কতটা জায়গা জুড়ে রয়েছে তার প্রমাণ দিতেই এবার প্রজাতন্ত্র দিবসের প্রথম মহিলা আরপিএফ ব্যাটেলিয়ন কুচকাজাওয়াজে সামিল হয়েছিলেন। তার সঙ্গে ব্যান্ডের ব্যাটেলিয়নেও ছিলেন মহিলারা। মহিলা রাষ্ট্রপতির সামনে সদর্পে দেশের মাথা উঁচু করলেন আরপিএফের এই মহিলা রেজিমেন্টের ক্যাডাররা। বিশ্বের দরবারে বার্তা গেল ভারতে কোনও অংশেই পিছিয়ে নেই নারীরা। কয়েকদিন আগেই সিয়াচেন সীমান্তে পাঠানো হয়েছে মহিলা জওয়ানদের একটি দলকে। এই প্রথম ভারতের শীতলতম জায়গায় দেশের পাহারাদার হয়ে গেল মহিলারা।
|
দেশিয় সমরাস্ত্রের প্রদর্শন
মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করার দিকে মন দিয়েছে। অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল সামিল হয়েছে ভারতীয় বায়ুসেনা। সেই সঙ্গে একাধিক অত্যাধুনিক বন্দুক, রাইফেলও সামিল করা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে সমরাস্ত্র তৈরিতে জোর দিয়েছে মোদী সরকার। বিদেশ থেকে সমরাস্ত্র আমদানি না করে দেশেই সমরাস্ত্র তৈরিতে জোর দিচ্ছে মোদী সরকার। সেরকমই দেশিয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক দুর্ঘর্ষ সব মারণ সমারাস্ত্র প্রদর্শণ করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। রীতি মেনেই ২১টি তোপধ্বনির পর জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু প্রতিবার যেখানে ব্রিটিশ বন্দুকের ব্যবহার করা হয়। এই প্রথম দেশিয় প্রযুক্তিতে তৈরি বন্দুক থেকে গুলি করেই গান স্যালুট দেওয়া হয়েছে।
|
কুচকাওয়াজে সামিল অগ্নিবীর
এই প্রথম মোদী সরকারের তৈরি প্রথম অগ্নিবীরদের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল করা হয়েছে। ১৪৪ জন অগ্নিবীর কর্তব্যপথে কুচকাওয়াজ করেছেন। এই অগ্নিবীর পদ সৃষ্টি নিয়ে গোটা দেশে তুমুল অশান্তি তৈরি হয়েছিল। চার বছরের জন্য সেনাবাহিনীতে থাকবে তাঁরা। তাঁদের সবরকম প্রশিক্ষণ দেবে সেনাবাহিনী। চার বছর পরে আবার তারা সাধারণ কর্মজীবনে ফিরে যেতে পারবেন। অর্থাৎ অগ্নিবীরদের সেনাবাহিনীতে মেয়াদ ৪ বছরের। এই চার বছরে সামরিক অস্ত্র চালনারও প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের।
|
ভারতের ঐতিহ্যের ঝলক
এবার সব প্রদেশের ট্যাবলোয় ভারতের সংস্কৃতির ঝলক মিলেছে। বাংলার ট্যাবলোয় দুর্গাপুজোকে দেখানো হয়েছে। বাংলার দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। যা আঞ্চলিক ভাবেই নয় গোটা দেশের পক্ষেই অত্যন্ত গর্বের। সেই সঙ্গে অসমের ট্যাবলোতে কামাক্ষ্যা মন্দির এবং তেলেঙ্গানার ট্যাবলোয় পোঙ্গলের ঝলক মিলেছে। উত্তর প্রদেশের ট্যাবলোয় রামায়ণের ঝলক মিলেছে। অযোধ্যার দীপোৎসব দেখানো হয়েছে। ঝাড়খণ্ডের ট্যাবলোয় দেখানো হয়েছে আদিবাসী সমাজের নেতা বিরশা মুণ্ডাকে।












Click it and Unblock the Notifications