Republic Day 2022: রেলপথে বিস্ফোরণ মাওবাদীদের! রাজধানী-সহ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন
রেলপথে বিস্ফোরণ (explosion) ঘটিয়ে অবস্থান জানান দিল মাওবাদীরা (maiost)। সাধারণতন্ত্র দিবসের রাতে ঝাড়খণ্ডের (jharkhand) গিরিডির কাছে মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটায়। এরপরেই হাওড়া-গয়া-দিল্লি (howrah-gaya-delhi) রুটে ট্রে
রেলপথে বিস্ফোরণ (explosion) ঘটিয়ে অবস্থান জানান দিল মাওবাদীরা (maiost)। সাধারণতন্ত্র দিবসের রাতে ঝাড়খণ্ডের (jharkhand) গিরিডির কাছে মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটায়। এরপরেই হাওড়া-গয়া-দিল্লি (howrah-gaya-delhi) রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে সঙ্গে সঙ্গে বেশ কিছু ট্রেনের গতিপথও পরিবর্তন (change) করে দেওয়া হয়।

মধ্যরাতে বিস্ফোরণ
বুধবার মধ্যরাতের মাওবাদীরা রেলপথে বিস্ফোরণটি ঘটায়। পূর্ব মধ্য রেলের জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, লাইনে টহলদারির দায়িত্বে থাকা গৌরব রাজ এবং রোহিত কুমার সিং চিচাকিরের স্টেশন মাস্টারকে জানান, রাত ০০:৩৪-এ ধানবাদ ডিভিশনের কারামাবাদ-চিচাকি স্টেশনের মধ্যে বিস্ফোরণটি ঘটে। এই খবর পাওয়ার পরেই হাওড়া-দিল্লি রুটের গোমো-গয়া রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ট্রেন বাতিল
এদিন ১৩৩০৫ ধানবাদ-দেহরি অন সোন এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন
- ১২৩০৭ হাোড়া-যোধপুর এক্সপ্রেস যেটি ২৬ জানুয়ারি ছেড়েছে সেটিকে প্রধানখন্ত-গয়া-ডিডিইউ-ঝাঝা-পাটনা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
- ১২৩২১ হাওড়া-ছত্রপতি শিবাজি টার্মিনাস এক্সপ্রেস যেটি ২৬ জানুয়ারি ছেড়েছে সেটিকেও প্রধানখন্ত-গয়া-ঝাঝা-পাটনা-ডিডিইউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
- ১২৩১২ কালকা-হাওড়া এক্সপ্রেস যেটি ২৫ জানুয়ারি ছেড়েছিল, সেটিকে গয়া-প্রধানখন্ত-এর পরিবর্তমে গয়া-পাটনা-ঝাঝা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
- ১২৩২২ ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে হাওড়াগামী ট্রেন, যেটি ২৫ জানুয়ারি ছেড়েছিল, সেটিকে গয়া-পাটনা-ঝাধার পরিবর্তে ডিডিইউ-গয়া-প্রধানখণ্ডা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
- ২২৮২৪ নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, ১২৩১৪ নতুন দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস এবং ১২৩০২ নতুন দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস যেগুলিতে ২৬ জানুয়ারি ছেড়েছে, সেগুলি পটনা-ঝাঝা-ডিডিইউ-গয়া-প্রধানখন্তা দিয়ে চলবে।
- ১২৮১৬ আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস যেটি ২৬ জানুয়ারি ছেড়েছে, সেটি কোডারমা-নেসুচবো গোমোর পরিবর্তে হাজারিবাগ টাউন-বরকাকানা হয়ে চলছে।
- ১২৮২৬ আনন্দ বিহার-রাঁচি ঝাড়খণ্ড সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস যেটি ২৬ জানুয়ারি ছেড়েছিল সেটি কোজারমা-রাজাবেরার পরিবর্তে কোজারমা-হাজারিবাগ টাউন-বরকাকানমা হয়ে চলাচল করছে।

কিছু ট্রেনের যাত্রা পথ নিয়ন্ত্রণ
- বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে ১৩৩২৯ ধানবাদ-পটনা এক্সপ্রেসকে চৌধুরীবাঁধে থামানো হয়েছে।
- ১৮৬২৪ হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেসকে পরেশনাথে থামানো হয়েছে।
- ১৮৬০৯ রাঁচি-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসকে পরেশনাথে থামানো হয়েছে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications