LIVE প্রজাতন্ত্র দিবস ২০২১: রাজধানীতে তাণ্ডবের পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারতবর্ষ। তবে এবছর কোভিড ১৯-এর জাঁতাকলে পড়ে অনেক কিছুই বিধিনিষেধের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। তার সঙ্গে রয়েছে দিল্লির বুকে বিক্ষুব্ধ কৃষকদের ট্রাক্টর ব়্যালি। ফলে সবমিলিয়ে এবছরের প্রজাতন্ত্র দিবস অন্য রূপে হাজির হচ্ছে, সন্দেহ নেই। অন্য বছরে যেখানে প্যারেড, কুচকাওয়াজ দেখতে সওয়া এক লাখ লোকের ভিড় হতো, এবার তা কমিয়ে ২৫ হাজার করে দেওয়া হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের স্টান্ট দেখানোও বন্ধ থাকছে। বীরত্বের পুরস্কার পাওয়া বালক-কিশোরদের প্যারেডও বন্ধ থাকছে। সবমিলিয়ে অন্যরকম এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান কেমন হচ্ছে, জেনে নিন একনজরে।

LIVE প্রজাতন্ত্র দিবস ২০২১: ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রী মোদীর

Jan 26, 2021, 6:12 pm IST

রাজধানীতে তাণ্ডবের পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে রয়েছেন দিল্লি পুলিশের পদস্থ আধিকারিকরা।
Jan 26, 2021, 5:58 pm IST

'আজ যা ঘটেছে, তা নিন্দনীয়। আন্দোলন বিগত দুই মাস ধরে শান্তিপূর্ণ ছিল। কেন্দ্রই আজ পরিস্থিতি এতটা খারাপ হতে দিয়েছে।' রাজধানীতে তাণ্ডব প্রসঙ্গে বিবৃতি আম আদমি পার্টির।
Jan 26, 2021, 5:44 pm IST

টুইটারে রাহুল গান্ধী লেখেন, 'হিংসা কোনও সমস্য়ার সমাধানের পথ নয়৷ চোট যে কারও লাগতে পারে৷ কিন্তু, ক্ষতি সব সময় দেশের হয়৷ তাই দেশের কল্য়াণের স্বার্থে কৃষি বিরোধী আইন প্রত্য়াহার করা হোক৷'
Jan 26, 2021, 5:42 pm IST

হিংসা সমস্য়ার সমাধান নয়, দিল্লির হিংসা নিয়ে উদ্বেগপ্রকাশ রাহুল গান্ধীর।
Jan 26, 2021, 3:14 pm IST

এবিষয়ে কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, 'আমরা জানি কারা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। তাঁদের চিহ্নিত করা হয়েছে। কিছু রাজনৈতিক দলের কর্মীরা আন্দোলনকে বিঘ্নিত করার চেষ্টা করছেন।'
Jan 26, 2021, 3:10 pm IST

'এই ধরনের কাজ সমাজবিরোধীদের। এরা কৃষকদের শত্রু। সরকারের দালালি করছেন।' ট্রাক্টর ব়্যালির একাংশ যে তাণ্ডবের আকার ধারণ করেছে, সেই সম্পর্ক মন্তব্য সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লার।
Jan 26, 2021, 3:08 pm IST

কৃষকদের ট্রাক্টর ব়্যালি রীতিমতো তাণ্ডবের আকার ধারণ করেছে রাজধানীতে। ইন্দ্রপ্রস্থ মেট্রো স্টেশনসহ দিল্লি মেট্রোর গ্রিন লাইনের সমস্ত স্টেশনের প্রবেশ ও বাহিরপথ সাময়িবকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
Jan 26, 2021, 3:08 pm IST

আন্দোলনরত কৃষকরা রাজপথ, রাষ্ট্রপতি ভবন ও বিজয়চকের দিকে এগোতে পারে। দিল্লি পুলিশের কাছে এমনই খবর রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে
Jan 26, 2021, 3:07 pm IST

ট্র্যাক্টর মিছিল ঘিরে উত্তপ্ত দিল্লি, পুলিশের লাঠিচার্জ, ছোড়া হয় কাঁদানে গ্যাস
Jan 26, 2021, 3:07 pm IST

সিঙ্ঘু বর্ডারে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক কৃষকের
Jan 26, 2021, 3:07 pm IST

আইটিও-তে এক বিক্ষোভরত কৃষকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে
Jan 26, 2021, 3:06 pm IST

এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি কেন্দ্র
Jan 26, 2021, 3:06 pm IST

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কিছু জায়গায় বেধড়ক লাঠিচার্জ পুলিশের। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন কৃষক
Jan 26, 2021, 11:49 am IST

নীতীন গড়কড়ির বাসভবনে প্রজাতন্ত্র দিবস পালন
Jan 26, 2021, 11:48 am IST

প্রজাতন্ত্র দিবসে রাফালে আর জাগুয়ারের কেরামতি
Jan 26, 2021, 11:48 am IST

প্রজাতন্ত্র দিবসে এমআই সেভেন্টিন হেলিকপ্টার
Jan 26, 2021, 11:47 am IST

মুকুর্বা চকে ব্যারিকেড সরাচ্ছেন কৃষকরা
Jan 26, 2021, 11:46 am IST

টিকরি সীমান্তে সমবেত কৃষকরা
Jan 26, 2021, 11:16 am IST

ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির আত্মনির্ভর ভারত ট্যাবলো
Jan 26, 2021, 11:15 am IST

কৃষকদের সরাতে দিল্লি পুলিশের কাঁদানে গ্যাসের শেল
Jan 26, 2021, 11:15 am IST

প্যাংগং-এ আইটিবিপির প্রজাতন্ত্র দিবস পালন
Jan 26, 2021, 11:08 am IST

উত্তর প্রদেশের ট্যাবলোতে অযোধ্যা
Jan 26, 2021, 11:07 am IST

কৃষকদের সরাতে দিল্লি পুলিশের কাঁদানে গ্যাস
Jan 26, 2021, 10:59 am IST

পঞ্জাবের ট্যাবলোতে গুরুত্ব গুরু তেগ বাহাদুরকে
Jan 26, 2021, 10:55 am IST

গুজরাতের ট্যাবলো
Jan 26, 2021, 10:54 am IST

প্রজাতন্ত্র দিবসে প্রথমবার লাদাখের ট্যাবলো
Jan 26, 2021, 10:43 am IST

ফরিদাবাদ সীমান্তে ড্রোনের নজরদারি
Jan 26, 2021, 10:43 am IST

এনসিসির প্যারেড
Jan 26, 2021, 10:42 am IST

ডিআরডিও-র ট্যাবলো
Jan 26, 2021, 10:42 am IST

প্যারেডে এনএসজি কমান্ডোরা
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+