ইম্ফলে শক্তিশালী আইইডি বিস্ফোরণ, মৃত ৩, আহত ৪

ইম্ফল, ২১ ডিসেম্বর : ফের বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফল। শক্তিশালী বিস্ফোরণ মৃত্যু হল ৩ শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও চার ব্যক্তি। পুলিশের অনুমান শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফারণই ঘটেছে।

ইম্ফলে শক্তিশালী আইইডি বিস্ফোরণ, মৃত ৩, আহত ৪

পুলিশের তরফে জানানো হয়েছে, ইম্ফল মার্কেটের কাছে রাস্তার ধারে বাস ডিপোতে এই আইইডি রাখা হয়েছিল। এই বিস্ফোরণের তীব্রতা বেশ মধ্যমমানের ছিল। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের।

গত সপ্তাহে অর্থাৎ ১৫ ডিসেম্বরও ইম্ফলে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় এক ব্যক্তির মৃত্যুও হয়েছিল। ইম্ফল শহরের প্রাণকেন্দ্রে জঙ্গিদের ঘটানো এই বিস্ফোরণে ৫ জন গুরুতর আহতও হয়েছিলেন। পরপর দুই সপ্তাহে এধরণের বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইম্ফলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+