'কর্মসংস্থান নিয়ে রিপোর্ট ভেরিফায়েড নয়' সরকারের পাশে দাঁড়িয়ে জানাল নীতি আয়োগ

গত ৪৫ বছরে সর্বোচ্চ হারে পৌঁছেছে বেকারত্বের হার। এই রিপোর্ট নিয়ে নীতি আয়োগের বক্তব্য, এই রিপোর্ট সম্পূর্ণ তৈরি নয়।

কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে যে সরকারি রিপোর্ট ফাঁস হয়েছে তা নিয়ে সারা দেশে বিরোধীরা কেন্দ্র সরকারের মুণ্ডপাত করছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের পাশেই দাঁড়াল নীতি আয়োগ। গত ৪৫ বছরে সর্বোচ্চ হারে পৌঁছেছে বেকারত্বের হার। এই রিপোর্ট নিয়ে নীতি আয়োগের বক্তব্য, এই রিপোর্ট সম্পূর্ণ তৈরি নয়। অসম্পূর্ণ রিপোর্ট দেখে তা থেকে কোনও সিদ্ধান্তে আসা উচিত নয়।

কর্মসংস্থান নিয়ে রিপোর্ট ভেরিফায়েড নয় সরকারের পাশে দাঁড়িয়ে জানাল নীতি আয়োগ

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, আগে যেভাবে তথ্য সংগ্রহ করা হতো, এখন তার থেকে আলাদাভাবে তথ্য সংগ্রহ করা হয়। রিপোর্ট সম্পূর্ণ না হওয়ার কারণেই তা কেন্দ্র সামনে আনেনি। তাই এই রিপোর্টের ভিত্তিতে কিছু অনুমান করা ভুল হবে বলেই জানিয়ে দিয়েছেন রাজীব কুমার।

এদিন একটি রিপোর্ট বিজনেস স্ট্যান্ডার্ডসে ফাঁস হয়। তাতে দেখা গিয়েছে, ২০১৭-১৮ সালে যে বেকারত্বের হার ৬.১ শতাংশ পৌঁছে গিয়েছে যা শেষবার হয়েছিল ১৯৭২-৭৩ সালে। শহরে বেকারত্বের হার ৭.৮ শতাংশ ও তুলনায় গ্রামে তা অনেক কম ৫.৩ শতাংশ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

নীতি আয়োগের যুক্তি ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ভালো তা সকলে জানিয়েছেন। ফলে কর্মসংস্থান না হলে অর্থনীতি বাড়তে পারে না। গোটা রিপোর্ট যাচাই করে মার্চ মাসে ছাড়া হবে বলেও এদিন জানানো হয়েছে।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান বেড়েছে। যে রিপোর্ট ফাঁস হয়েছে তা খসড়া রিপোর্ট। নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তও জানান, ভারতে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+