অক্ষয় কুমারের ছবিতে অনুপ্রাণিত হয়ে খুন করে গ্রেফতার কিশোর
নয়াদিল্লি, ২৩ জুলাই: বলিউড কেতায় বিলাসবহুল জীবন যাপন করার নেশায় অপরাধ করে বসল ১৮ বছরের দীপাংশু। বলিউড সিনেমায় যে ধরনের জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল দেখানো হয় তাতে এতটাই চোখ ধাঁধিয়ে গিয়েছিল দীপাংশুর যে জোরা কাঁচি দিয়ে দুই বয়স্ক মানুষকে খুন করে বসল সে। এই ঘটনাটি গত মাসে দিল্লিতে ঘটেছে।
দীপাংশু এক দিন মজুরের ছেলে। বাবার সঙ্গে রোজ মধ্য দিল্লি এলাকায় যেত। সেখানেই ওই দুই বয়স্ক থাকতেন। ডাকাতির উদ্দেশ্যে তাদের বাড়িতে ঢোকে সে। পুলিশের জেরায় সে জানায়, ওই বাড়িতে দুই বয়স্ক মানুষ ছিলেন। একজন সেবা রাম (৯২ বছর) অন্যজন শশী (৬২ বছর), তাই সে ভাবতে পারেনি তাকে প্রতিবাদের মুখে পরতে হতে পারে।

শশীদেবী সাহায্য়ের জন্য চিৎকার করতে শুরু করলে ঘটনাটি কুৎসিত রূপ নেয়। মুহূর্তের মধ্যে ওই কিশোর হাতের সামনে একটি ড্রয়ার থেকে কাঁচি বের করে নেয়। ওই কাঁচি দিয়ে একাধিক বার প্রৌঢ়াকে কোপাতে থাকে।
পাশের ঘরে পূত্রবধূর চিৎকারের আওয়াজ শুনে এসে দীপাংশুকে আটকাতে গেলে একই পরিণতি হয় সেবা রামেরও।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই বাড়ি থেকে নগদ ২০,০০০ টাকা ও একটি মোবাইল ফোন চুরি করেছে। দীপাংশু পুলিশকে এও জানিয়েছে সে অনেক টাকা খরচ করে জীবন যাপন করতে চাইত।
পুলিশের জেরা দীপাংশু এও জানিয়েছে, বলিউড অভিনেতা অক্ষয় কুমার সিনেমায় প্রভাবিত সে। অক্ষয় কুমারের খিলাড়ি, মোহরা এবং অন্যান্য ছবির প্রভাব তার উপর প্রবলভাবে ছিল।












Click it and Unblock the Notifications