বেঙ্গালুরুর স্কুলে যৌন লালসার শিকার ৩ বছরের ছাত্রী

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। অভিযোগে বলা হয়েছে, ছুটির সময় যখন ছাত্রীর মা তাকে স্কুল থেকে আনতে যায় তখন সে প্রচণ্ড কাঁদছিল। তার আচরণও স্বাভাবিক ছিল না। জ্বর জ্বর ভাব একটা।
বাড়িতে এসে ওই ছাত্রী মাকে বলে একজন তাকে স্কুলে মেরেছে। তারপর ঘটনার যা যা বিবরণ মেয়ের মুখে শুনেছেন তাতে মা বুঝতে পারেন তাঁর মেয়ের উপর যৌন অত্যাচার করা হয়েছে। বেঙ্গালুরুর নগরপাল এমএন রেড্ডি নিজে স্কুলটিতে যান। এবং এসিপি (মালেশ্বরম) সারা ফতিমাকে এই ঘটনাটির তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের শিক্ষক ও কর্মচারিদেরও জিজ্ঞাসা করা হচ্ছে। উল্লেখ্য কিছুদিন আগেই স্কুল চত্ত্বরের মধ্যে ৬৩ বছরের এক শিক্ষক ৮ বছরের ছাত্রীর উপর যৌন অত্যাচার চালিয়েছিল। অভিযোগ পাওয়া গিয়েছিল অবশ্য গত অগস্ট মাসে। অন্যদিকে মাস খানেক আগে ভিভজিওর হাই স্কুলে ৬ বছরের এক ছাত্রীর গণধর্যণ হয়েছিল। ফলে আম জনতার ক্ষোভের মুখে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে।












Click it and Unblock the Notifications