সহপরিচালককে মারধর করার অভিযোগে গ্রেফতার ইসমাইল দরবার

মুম্বই, ৫ জানুয়ারি : হেনস্থা, মারধর ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোবে সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারকে গ্রেফতার করল পুলিশ।

২৯ বছরের এক সহপরিচালক একদিন আগেই জনপ্রিয় এই সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ইসমাইল দরবারকে গ্রেফতার করা হলেও ১০,০০০ টাকার জরিমানার পরিবর্তে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।

সহপরিচালককে মারধর করার অভিযোগে গ্রেফতার ইসমাইল দরবার

অভিযোগকারী প্রশমিত চৌধুরি অভিযোগ করেন, ছেলে জাইদ ও তাঁর বন্ধু নিশান্ত সিং, মহসিন খানের সঙ্গে ইসমাইল দরবারও সোমবার রাতে বাড়ির পার্কিং লটে হকিস্টিক দিয়ে তাঁকে মারধর করেন। অন্য এক অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ।

বখেয়া বেতন নিয়ে বচসার জেরে প্রশমিতকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রশমিতের বাড়ির পার্কিং লটে ইসমাইল দরবার সহ চারজন মিলে তাঁকে মারধর করে।

পুলিশসূত্রের খবর, ইসমাইল দরবারের একটি ছবিতে প্রশমিত সহ পরিচালক। ছবির পরিচালক দরবার প্রতিশ্রুতি দেওয়া দিনের মধ্যে বেতন দিতে ব্যর্থ হন। বেতনের বিষয়ে কথা বলতে গেলে দরবারের থেকে কোনও প্রতিক্রিয়া পাননি প্রশমিত। সোমবার ফোনে বচসা বাধে দুজনের। অভিযোগ, দরবার প্রশমিতকে মারধর করার হুমকি দেন।

এরপর সোমবার রাতে প্রশমিতের বাড়ি গিয়ে জাইদ বলেন, টাকা গাড়িতে রাখা আছে। এই বলে প্রশমিতকে নিজের সঙ্গে পার্কিং লটে নিয়ে যান জাইদ। সেখানেই চারজনে মিলে তাঁকে মারধর করে বলে অভিযোগ প্রশমিতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+