সংসদে বাজেট পেশ ১ ফেব্রুয়ারি! ঐতিহ্য ভাঙতে পারে মোদী সরকার

মাঝে একদিন। এরপর শুক্রবার অন্তবর্তী বাজেট নয়, পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে নরেন্দ্রে মোদীর নেতৃত্বাধীন সরকার। আগেকার সবঐতিহ্য ভাঙতে পারেন মোদী সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়াল।

মাঝে একদিন। এরপর শুক্রবার অন্তবর্তী বাজেট নয়, পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারে নরেন্দ্রে মোদীর নেতৃত্বাধীন সরকার। আগেকার সব ঐতিহ্য ভাঙতে পারেন মোদী সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযূষ গোয়াল। অর্থমন্ত্রী অরুণ জেটলি বিদেশে চিকিৎসাধীন। তাঁর অনুপস্থিতিতে শুক্রবার বাজেট পেশ করতে চলেছেন পীযূষ গোয়াল।

ঐতিহ্য ভাঙতে পারে মোদী সরকার

ঐতিহ্য ভাঙতে পারে মোদী সরকার

সূত্রের খবর অনুযায়ী, পয়লা ফেব্রুয়ারি আগেকার সব ঐহিত্য ভাঙতে চলেছেন নরেন্দ্র মোদী। সাধারণত নির্বাচনের বছরে ভোট অন অ্যাকাউন্ট পেশ করে সেই সময়ের সরকার। পরে নতুন সরকার এসে বছরের বাকি সময়ের জন্য বাজেট পেশ করে। এসব ক্ষেত্রে আর্থিক বছরের প্রথম তিনমাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করে জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ
করে নতুন সরকার। এর আগে দেখা দিয়েছে তৎকালীন সরকার ভোট অন অ্যাকাউন্টে বড় ঘোষণা করেছে। যা নির্বাচনে শাসকদলকেই সাহায্য করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা এর আগে বলেছিলেন কোনও বাজেট মানেই পুরো বাজেট। অন্য বছরের সাধারণ বাজেটের মতোই পয়লা ফেব্রুয়ারির বাজেট পেশ করা হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আগে বিজেপি নেতার ইঙ্গিত

আগে বিজেপি নেতার ইঙ্গিত

সূত্রের খবর অনুযায়ী, বাজেটকে সামনে রেখেই বিজেপি বহু মানুষের মন পেতে চাইছে। যাঁর মধ্যে ব্যবসায়ী থেকে শুরু করে উচ্চবর্ণের মানুষ যেমন রয়েছেন, দলিত, ওবিসিরা, আদিবাসীরাও রয়েছেন এর মধ্যে।

কংগ্রেস-বিজেপি বাক যুদ্ধ

কংগ্রেস-বিজেপি বাক যুদ্ধ

যদিও কংগ্রেস ইতিমধ্যেই বিজেপিকে ঐহিত্য ভাঙা দিয়ে হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তারা বলেছে সরকার যেন কোনওভাবেই পূর্ণাঙ্গ বাজেট পেশ না করে। ভোট অন অ্যাকাউন্ট মানে আর্থিক বছরেরপ্রথম ৩ নাসের কাজ চালানোর বাজেট। পাল্টা দিয়েছে বিজেপিও। তারা বলেছে আগেকার কংগ্রেস সরকারই প্রথা ভেঙে এসেছে। ফলে এনিয়ে বলার কোনও অধিকার কংগ্রেসের নেই।

বাজেটে কৃষকদের জন্যয় ভাল কথা থাকার সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। তবে বিজেপি কোনও ভাবেই রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের
কংগ্রেস সরকারগুলির মতো ঋণ মকুবের পথে যেতে পক্ষপাতি নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+