৫ মাসে ৪ বার বাড়ল রেপো রেট, মধ্যবিত্তের ইএমআই বৃদ্ধিতে পরামর্শ বিশেষজ্ঞদের

৫ মাসে ৪ বার বাড়ল রেপো রেট, মধ্যবিত্তের ইএমআই বৃদ্ধিতে পরামর্শ বিশেষজ্ঞদের

ফের রেপো রেট বাড়াল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই এক ধাক্কায় ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ফের গাড়ি, বাড়ি ও অন্যান্য লোনে সুদের হার বাড়তে চলেছে। ঋণ ব্যয়বহুল হচ্ছে। ফলস্বরূপ ইএমআই বাড়বে, বাড়বে মধ্যবিত্তের বোঝা।

৫ মাসে ৪ বার বাড়ল রেপো রেট, মধ্যবিত্তের ইএমআই বৃদ্ধিতে পরামর্শ বিশেষজ্ঞদের

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার নীতি পর্যালোচনায় মূল সুদের হার, রেপো রেট অর্ধ শতাংশ পয়েন্ট বা ৫০ পয়েন্ট বাড়িয়েছে। এই বছরের শুরুতেই আর্থিক নীতি কঠোর করা শুরু করেছিল আরবিআই। কিন্তু তা করতে গিয়ে রেপো রেট বাড়িয়েই চলেছে। টানা চারবার রেপো রেট বাড়ল। তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ল ঋণের ইএমআই।

বিশ্লেষকরা মনে করছেন, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় ইক্যুইটি ও ঋণ বাজার উভয়ই বেশ চাপের মুখে পড়বে। সবথেকে প্রবল চাপ বাড়বে মধ্যবিত্তের পকেটে। রিজার্ভ ব্যাঙ্ক মে মাস থেকে চারবার রেপো রেট বাড়িয়েছে। সাম্প্রতিক ৫.৯০ শতাংশ হারে রেপো রেট বেড়েছে। মূল্যস্ফীতির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে রেপো রেট বাড়ানো হচ্ছে, এদিকে যাঁরা হোম লোন নিয়ে বাড়ি করেছে বা কার লোন নিয়ে গাড়ি কিনেছে, তাদের অবস্থা সঙ্গীন।

বিশ্লেষকরা রেপো রেট বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। স্বল্পমেয়াদী ঋণের হার এবার ৫০ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় মোট ১৪০ পয়েন্ট রেপো রেট বাড়ল। রেপো রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি, গাড়ি, পার্সোনাল ঋণের ইএমআই বাড়তে পারে। আরও ব্যয়বহু হওয়ায় প্রতি মাসে ঋণসংক্রান্ত খরচ বা ইএমআই বাড়বে।

এ ক্ষেত্রে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন সুদের এই বাড়বৃদ্ধিতে কীভাবে অর্থ সঞ্চয় করার জন্য অপ্রয়োজনীয় খরচ কমানো যায়। প্রি পেমেন্টের জন্য করার পারমর্শ দিয়েছেন অনেক বিশেষজ্ঞরা। তাঁরা চাইছেন, প্রি পেমেন্টের মাধ্যমে তাঁরা রেট চক্র বিপরীত দিকে ঘুরিয়ে দিতে পারে। তাহলে তাঁদের বোঝা কমবে ঋণের ক্ষেত্রে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস মনিটারি পলিসি কমিটির সিদ্ধান্ত ঘোষণার আগে ভারতীয় শেয়ার বাজারগুলি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বাজার খুলছে কম সেনসেক্সে, নিফটিও তাই। টাকার দাম কমছে উপুর্যুপরি। টানা আটদিন শেয়ার বাজাকে ধস নেমেছে। তারই প্রভবা এবার দেখা দেল রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির সিদ্ধান্তে। তবে এদিন ভারতীয় মুদ্রার দর মার্কিন ডলারের তুলনায় ১৪ পয়সা বেড়েছে। বর্তমানে দাম হয়েছে ১ ডলারে ৮১.৫৯ টাকা। সেনসেক্স খুলেছে ৫৬,২৫১.১৯-এ এবং নিফটি খুলেছে ১৬,৮১৮.১০ পয়েন্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+