কলেজে ভর্তি হতে গিয়ে বাড়ি ফেরা হল না যুবতীর, হাথরাসের পুনরাবৃত্তি উত্তরপ্রদেশেই বলরামপুরে!

এবার উত্তরপ্রদেশেরই বলরামপুরের ঘটনা ঘিরে তোলপাড় দেশ৷ ২২ বছর বয়সী যুবতীকে অপহরণ, ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে সেখানে৷ বুধবার সন্ধ্যা নাগাদ হাসপাতালে ওই যুবতির মৃত্যু হয়৷ জানা গিয়েছে কলেজে ভর্তি হওয়ার জন্য গিয়েছিল ওই যুবতী৷ তখনই ওই যুবতিকে অপহরণ করা হয় বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের৷ প্রসঙ্গত, এখনও হাথরাস কাণ্ড নিয়ে জোর তরজা চলছে দেশ জুড়ে। এরই মাঝে ফের উত্তরপ্রদেশেই এহেন ঘটনা যোগী আদিত্যনাথকে বেশ অস্বস্তিতে ফেলল বলে মনে করা হচ্ছে।

নির্যাতিতার মায়ের অভিযোগ

নির্যাতিতার মায়ের অভিযোগ

নির্যাতিতার মায়ের অভিযোগ, 'আজ সকাল সাতটার সময় কলেজে ভরতি হতে গিয়েছিল ওই যুবতি৷ কিন্তু যখন সে বাড়ি ফিরে তখন তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারপ ছিল৷ সে কথা বলতে পারছিল না৷ ওই যুবতি তীব্র পেটে ব্যাথায় ভুগছিল৷ তখন তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা৷'

কোমর, পায়ের হাড় ভেঙে গিয়েছিল যুবতীর

কোমর, পায়ের হাড় ভেঙে গিয়েছিল যুবতীর

এই অভিযোগের পরই ওই যুবতীর মা দাবি করেন, 'আমার মেয়েকে তিন থেকে চারজন ব্যক্তি অপহরণ করে এবং তাঁকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়৷ তাঁকে অজ্ঞান করে গণধর্ষণ করা হয়েছে৷ তাঁর কোমর, পায়ের হাড় ভেঙেছে৷ আমার মেয়েকে ধর্ষণ, অত্যাচার করার পর তাঁকে রিকশায় করে বাড়ি পাঠিয়ে দিয়েছে৷'

মেয়ে বাঁচতে চেয়েছিল

মেয়ে বাঁচতে চেয়েছিল

নির্যাতিতার মা আরও বলেন, 'আমার মেয়ে বাঁচতে চেয়েছিল৷ কিন্তু বাঁচাতে পারলাম না৷' এদিকে ঘটনায় পুলিশি প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে ওই যুবতির গুরুতর আহত হয়েছিলেন৷ যার থেকেই তাঁর মৃত্যু হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে আসেনি৷ এদিকে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দুই জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশের বক্তব্য

পুলিশের বক্তব্য

এই ঘটনার প্রেক্ষিতে বলরামপুরের এসপি দেব রঞ্জন বর্মা বলেন, 'গাইনসডি পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার। আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছি। প্রথমে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে সেই যুবতী বাড়ি ফেরে। তাঁর অবস্থা খুবই খারাপ ছিল সেই সময়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+