নয়ডা–দিল্লি রোড খুললেও তা ফের বন্ধ হয়ে গেল সিএএ–বিরোধী প্রতিবাদের জেরে

নয়ডা–দিল্লি রোড খুললেও তা ফের বন্ধ হয়ে গেল সিএএ–বিরোধী প্রতিবাদের জেরে

কিছুক্ষণের জন্য শুক্রবার নয়ডা–দিল্লি রোড খুললেও ফের তা বন্ধ করে দিতে বাধ্য হয় উত্তরপ্রদেশ পুলিশ। নয়ডার সঙ্গে দিল্লির কালিন্দি কুঞ্জের যোগাযোগ স্থাপনকারী এই রাস্তা দু’‌মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। শাহীনবাগের ঠিক পাশেই এই রাস্তার অবস্থান। শুক্রবার শাহীনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের গণ্ডগোল শুরু হলে দিল্লি–নয়ডা রোডও বন্ধ করে দেয় পুলিশ। নয়ডার সঙ্গে দিল্লির যোগাযোগের রাস্তা এটি।

ব্যারিকেড সরিয়েও তা ফের বসিয়ে দেওয়া হয়

ব্যারিকেড সরিয়েও তা ফের বসিয়ে দেওয়া হয়

শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশ নয়ডার মহামায়া উড়ালপুল থেকে দিল্লি-ফরিদাবাদের রাস্তা থেকে ব্যারিকেড সরিয়ে নেয়। পুলিশ জানিয়েছিল যে বাস যাতায়াতের জন্যই এই রাস্তা খুলে দেওয়া হয়েছে, যা সাধারণ নাগরিকের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের ব্যারিকেড বসে যায় এই রাস্তায়।

নিত্য যাত্রীরা নাজেহাল

নিত্য যাত্রীরা নাজেহাল

শাহিন বাগ থেকে কালিন্দী কুঞ্জের দুই-তিন কিলোমিটার রাস্তায় রয়েছে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁ। রাস্তাটি আটল্যান্টা ওয়াটার পার্কে শেষ হচ্ছে। শাহীন বাগ-কালিন্দী কুঞ্জ রাস্তাটি নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ের সমান্তরাল যা দিল্লি এবং নয়ডার মধ্যে বিপুল সংখ্যক যাত্রী ব্যবহার করে। যদিও আন্দোলনকারীরা দাবি করেছিলেন যে শাহীন বাগ-কালিন্দী কুঞ্জের কাছে জিডি বিড়লা রোড, কালিন্দী কুঞ্জ ব্রিজ, আম্রপালি রোড, ওখলা ব্যারেজ রোড, ওখলা বার্ড অভয়ারন্য রোড, দাদরি রোড ও নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে খোলা রয়েছে। শাহীন বাগ-কালিন্দী কুঞ্জ থেকে মনোযোগ সরাতেই এটি বলা হয়েছিল।

মধ্যস্থতাকারীদের পরামর্শেই খোলে রাস্তা

মধ্যস্থতাকারীদের পরামর্শেই খোলে রাস্তা

গত বছরের ১৫ ডিসেম্বর থেকে কালিন্দী কুঞ্জ-শাহীন বাগ রাস্তা অবরোধ করে রয়েছেন আন্দোলনকারীরা। এই রাস্তা থেকে আন্দোলনকারীদের হঠিয়ে যান চলাচলের ব্যবস্থা সুনিশ্চিত করতে আইনজীবী অমিত সাহানি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবারই শাহীন বাগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সুপ্রিম কোর্ট নিয়োজিত মধ্যস্থতাকারী সাধনা রামাচন্দ্রন এবং সঞ্জয় হেগড়ে। আন্দোলনকারীদের যেমন প্রতিবাদের অধিকার রয়েছে, সেরকম নিত্যযাত্রীদেরও রাস্তা ব্যবহারের অধিকার রয়েছে বলে জানান মধ্যস্থতাকীরা। অন্য কোথাও আন্দোলন সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তাঁরা। তাঁদের পরামর্শ মেনে অবশেষে শুক্রবার সকালে খুলে দেওয়া হয়েছিল নয়ডা-ফরিদাবাদ রোড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+