Ram Mandir Inauguration: 'যোগী'র হাতে তৈরি রামেই হবে প্রাণ প্রতিষ্ঠা! কেমন হল সেই মূর্তি?
Ram Mandir Inauguration: আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার। আর তার আগেই মন্দিরে কোনও মূর্তি বসবে তা চুড়ান্ত করে ফেলল শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। কর্নাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের মূর্তিই মন্দিরে প্রতিষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর সেই মূর্তির (Ram Mandir Inauguration) ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। অন্যদিকে ছেলের তৈরি মূর্তি স্থান পাচ্ছে ঐতিহাসিক রামমন্দিরে। এই খবর সামনে আসতেই খুশি যোগীরাজের মা।

গত কয়েকদিন ধরে রাম মন্দিরের (Ram Mandir Inauguration) জন্যে তিনটি মূর্তি তৈরির কাজ চলছিল। ভোটাভুটির মাধ্যমে যে কোনও একটি মূর্তিকে বেছে নেওয়া হবে বলে কথা ছিল। আর সেটিই গর্ভগৃহে স্থাপন করা হবে বলে জানানো হয়। সেই মতো গত শুক্রবার মূর্তি বাছাইয়ের কাজ শুরু হয়। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে চুড়ান্ত করা হয় অরুণ যোগীরাজের মূর্তিটিকেই।
"ಎಲ್ಲಿ ರಾಮನೋ ಅಲ್ಲಿ ಹನುಮನು"
— Pralhad Joshi (@JoshiPralhad) January 1, 2024
ಅಯೋಧ್ಯೆಯಲ್ಲಿ ಶ್ರೀರಾಮನ ಪ್ರಾಣ ಪ್ರತಿಷ್ಠಾಪನಾ ಕಾರ್ಯಕ್ಕೆ ವಿಗ್ರಹ ಆಯ್ಕೆ ಅಂತಿಮಗೊಂಡಿದೆ. ನಮ್ಮ ನಾಡಿನ ಹೆಸರಾಂತ ಶಿಲ್ಪಿ ನಮ್ಮ ಹೆಮ್ಮೆಯ ಶ್ರೀ @yogiraj_arun ಅವರು ಕೆತ್ತಿರುವ ಶ್ರೀರಾಮನ ವಿಗ್ರಹ ಪುಣ್ಯಭೂಮಿ ಅಯೋಧ್ಯೆಯಲ್ಲಿ ಪ್ರತಿಷ್ಠಾಪನೆಗೊಳ್ಳಲಿದೆ. ರಾಮ ಹನುಮರ ಅವಿನಾಭಾವ ಸಂಬಂಧಕ್ಕೆ ಇದು… pic.twitter.com/VQdxAbQw3Q
যোগীরাজের তৈরি মূর্তির (Ram Mandir Inauguration) মধ্যে দিয়ে শিশু রাম যেন ফুটে উঠছে। তবে রামের হাতে থাকছে তির-ধনুক।এই বিষয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, কর্নাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি মূর্তি রামমন্দিরে প্রতিষ্ঠা পাবে।
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী B.S.Yediyurappa ও এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লিখেছনে, হনুমানের দেশ কর্নাটক। রাম এবং হনুমানের সম্পর্কের সুন্দর উদাহারণ এটি। শ্রী অরুণ যোগীরাজ রাজ্যের গর্ব। তাঁর তৈরি মূর্তিই অযোধ্যার রামমন্দিরে প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান এই নেতা। এই খবর রাজ্যের মানুষের গর্বের বলেও উল্লেখ করেছেন তিনি।
অন্যদিকে ছেলের তৈরি রামের মূর্তি প্রতিষ্ঠিত হবে ঐতিহাসিক রামমন্দিরে। প্রাণ প্রতিষ্ঠা করবেন খোদ প্রধানমন্ত্রী। আর এই খবর সামনে আসতেই আবেগে ভাসছেন অরুণ যোগীরাজের মা। তিনি জানিয়েছেন, এটা আমাদের কাছে খুবই গর্বের একটা ব্যাপার। বহুবার তাঁর তৈরি মূর্তি দেখতে চেয়েছি। কিন্তু শেষদিনের জন্যে অপেক্ষা করতে বলেছে। মন্দিরে যেদিন মূর্তি প্রতিষ্ঠিত হবে সেদিন আমি উপস্থিত থাকব। এমনটাই সংবাদমাধ্যমে জানিয়েছেন যোগীরাজের মা।
Mysuru, Karnataka: On the selection of idols carved by sculptor Arun Yogiraj for installation in Ayodhya's Ram Temple, Yogiraj's mother Saraswathi says, "It is the happiest moment for us, I wanted to see him crafting the sculpture, but he said he would take me on the last day, I… pic.twitter.com/TMXaDAwp7r
— ANI (@ANI) January 2, 2024












Click it and Unblock the Notifications