করোনা ভাইরাস লকডাউন : ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের মেয়াদ বাড়াল কেন্দ্র
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে চলছে ২১ দিনের লকডাউন। এর জেরে বন্ধ প্রায় সব পরিষেবা। তবে সাধআরণ মানুষকে আস্বস্ত করতে আয়কর রিটার্ন, প্যান সংযুক্তিকরণ সহ বেশ কয়েকটি বিষয় পিছিয়ে দেওয়া হয়েছে। এবার সেই পথে হেঁটেই বাড়ানো হল ড্রাইভিং লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানো হল।

পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন
এদিকে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বা যানবাহন চালানোর জন্যে রেজিস্ট্রির পুনর্নবীকরণের মেয়াদ গত ১ ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে। এই লকডাউনের কারণে সেই সব পুনর্নবীকরণের মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক।

সমস্ত রাজ্যের পরিবহণ দফতরকে নির্দেশিকা
লকডাউন পর্বের এক সপ্তাহ কেটে যাওয়ার পরে এই সিদ্ধান্তের কথা জানাল মোদী সরকার। পাশাপাশি এই মর্মে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোর পরিবহণ দফতরকেও ওই ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। সকলের সুবিধার জন্যেই ওই ঘোষণা করা হল বলে মনে করা হচ্ছে।

গাড়ির নথিপত্রের বৈধতা পুনর্নবীকরণের কাজ থমকে
করোনা সংক্রমণ এড়াতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে সব কিছু স্তব্ধ হয়ে আছে। এর ফলে সমস্ত সরকারি পরিবহণ দফতরও বন্ধ, তাই বিভিন্ন গাড়ির নথিপত্রের বৈধতা পুনর্নবীকরণের কাজ থমকে রয়েছে। থমকে রয়েছে গণ পরিবহণে ব্যবহৃত গাড়িগুলোর ফিটনেস, পারমিট (সমস্ত ধরণের), ড্রাইভিং লাইসেন্স সহ মোটর ভেহিকেল আইনের অধীনে থাকা অন্যান্য নথির যাচাই ও পুনর্নবীকরণও।

দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছে
যদিও এই লকডাউনের মধ্যে দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের ঘটনা। গত ২৪ ঘণ্টায় মোট ২২৭ জন রোগীর শরীরে করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে অনুযায়ী, সব মিলিয়ে ভারতে বর্তমানে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১,২৫১ জন। এর মধ্যে ১০২ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে এবং ৩২ জন মারা গেছে।

বাংলায় মৃত আরও ১
এরই মধ্যে খবর মিলেছে পশ্চিমবঙ্গে আরও ১ মহিলার করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩ জন। অন্যদিকে দেশেও আরও একজন বাড়ল করোনা মৃত্যুর তালিকায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications