বর্ণবৈষম্যের অভিযোগ, চাপে পড়ে নাম বদলে গেল ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের

বর্ণবৈষম্যের অভিযোগ, চাপে পড়ে নাম বদলে গেল ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের

ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে গায়ের রঙ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষযটিকে মাথায় রেখে যুগ যুগ ধরে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তাদের জনপ্রিয়তাকে ধরে রেখেছিল। কিন্তু এই ক্রিমটির বিজ্ঞাপণ নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়ে যায় সম্প্রতি। বিজ্ঞাপনে বর্ণ বৈষম্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও সরব হয়েছিলেন অনেকে। তাই চাপে বড়ে এই ক্রিমের নাম বাধ্য হয়েই বদলাতে হল মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভারকে। এবার এই একই ক্রিম বাজারে আসবে গ্লো অ্যান্ড লাভলি নামে।

বর্ণবৈষম্যের অভিযোগ, চাপে পড়ে নাম বদলে গেল ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের


বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে দেশের সবচেয়ে বেশি সাফল্যপূর্ণ পণ্যের নাম বদলে দেওয়া হয়েছে। ছেলেদের জন্য তৈরি ক্রিমের আগে নাম ছিল '‌ফেয়ার অ্যান্ড হ্যান্ডসম’‌, যা এখন থেকে নাম হবে '‌গ্লো অ্যান্ড হ্যান্ডসম’‌। এক সপ্তাহ আগেই হিন্দুস্তান ইউনিলিভাবের পক্ষ থেকে ঘোষণা করে বলা হয়েছিল যে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের নাম বদলানো হবে। এই ত্বকের ক্রিমটি শুধু একটি ব্র‌্যান্ড নয়, বরং বহু ভারতীয়র ফর্সা হওয়ার গোপন ইচ্ছা।

ফেয়ার অ্যান্ড লাভলি বাজারে আসে ১৯৭৫ সালে। কয়েক দশক ধরে ফেয়ার অ্যান্ড লাভলি ভারতীয়দের আকাঙ্ক্ষার প্রতীক ছিল। তবে, শতাব্দীর শুরুতে, সৌন্দর্য এবং গ্রহণযোগ্যতা এবং দেহের বৈচিত্র্যের দৃঢ়তার ধারণাগুলি ভারতীয় সমাজে যেমন সমাদৃত হয়েছিল, তখন ফেয়ার অ্যান্ড লাভলিতে '‌ফেয়ার’‌ শব্দটি নিয়ে আপত্তি উঠতে থাকে। যদিও ভারতীয়দের ফর্সা রঙের ওপর আলাদা আকর্ষণ থাকলেও ফেয়ার অ্যান্ড লাভলি যে সৌন্দয্যের কুৎসিত দিকটিকে প্রচার করছে তা নিয়ে সমালোচনা হতে শুরু করে। অনেকের মতে, এই ক্রিমটির উদ্দেশ্য হল গায়ের রং ফর্সা হলে তবেই সে সুন্দর এটা প্রচার করা।

সংস্থার পক্ষ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে জানান হয়েছে ভারতের বাজারে ফেয়ারনেস ক্রিমের চাহিদা প্রচুর। প্রায় ৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়। যার মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলির হাতেই রয়েছে ৭০ শতাংশ শেয়ার। দিন কয়েক আগেই জনসন অ্যান্ড জনসন দুটি ফেয়ারনেস ক্রিম ভারতের বাজারে বিক্র বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তার এক সপ্তহের মধ্যেই এই সিদ্ধান্ত নিল ফেয়ার অ্যান্ড লাভলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+