ব্যাঙ্কনোট থেকে গান্ধীর ছবি সরানোর দাবি খোদ কংগ্রেস বিধায়কের

ব্যাঙ্কনোট থেকে গান্ধীর ছবি সরানোর দাবি

আজব দাবি করে বসলেন কংগ্রেসের এক বিধায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওই বিধায়ক চিঠি লিখে দাবি করেছেন যে ৫০০ ও ২০০০ টাকার নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে দেওয়া হোক, কারণ এই নোটগুলি দুর্নীতি ও পানশালায় ব্যবহার করা হয়। গান্ধী জয়ন্তীর দিনই ওই বিধায়ক নরেন্দ্র মোদীকে এ প্রসঙ্গে চিঠি লিখেছেন বলে জানা গিয়েছেন।

ব্যাঙ্কনোট থেকে গান্ধীর ছবি সরানোর দাবি খোদ কংগ্রেস বিধায়কের


রাজস্থানের দুর্নীতির দিকে মনোযোগ আকর্ষণ করে, রাজ্যের শাসক দলের কুন্দনপুরের বিধায়ক ভরত সিং জানান যে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৬১৬টি দুর্নীতির মামলা রেজিস্ট্রার হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে ২টি করে দুর্নীতির মামলা রেজিস্ট্রার হত। গত ২ অক্টোবর ১৫২তম গান্ধী জয়ন্তীর দিন কংগ্রেস বিধায়ক প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন যে গান্ধীজির ছবি সরিয়ে সেখানে তাঁর শুধু চশমা রাখা হোক। সূত্রের খবর, তিনি চিঠিতে জানিয়েছেন, মহাত্মা গান্ধী হলেন সত্যের প্রতীক। রিজার্ভ ব্যাঙ্কের ছাপানো ৫০০ ও ২০০০ টাকার নোটে তাঁর ছবি ছাপানো থাকে। কিন্তু দেশে ঘুষ দেওয়ার ক্ষেত্রে এই টাকাগুলি ব্যবহার করা হচ্ছে। মূলত সেকারনেই তাঁর এই আবেদন। তাঁর আবেদন, নোটগুলি থেকে গান্ধীজির ছবি সরিয়ে শুধু তাঁর চশমা ও অশোক স্তম্ভ রাখা হোক। তবে ৫, ১০, ২০, ৫০,১০০ ও ২০০ টাকার নোটে গান্ধীর ছবি থাকার কথা জানিয়েছেন, কারন এগুলি গরিবদের জন্য খুব দরকার। জানিয়েছেন প্রাক্তন সাংসদ।

কংগ্রেস বিধায়ক জানিয়েছেন যে গত সাড়ে সাত বছরে দেশে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। আর গান্ধীজির ছবি লাগানো নোটগুলি দুর্নীতি ও ঘুষ দেওয়ার কাজে ব্যবহার হয় অথচ গান্ধীজি সততার প্রতীক। তিনি জানান উচ্চ মূল্যের নোটগুলি পানশালায় ব্যবহৃত হয়, যা গান্ধীজির জন্য '‌অসম্মান’‌ নিয়ে আসে।

এদিকে অনেকের কাছেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ লাগছে ভরত সিংয়ের এই চিঠি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাঁর চিঠিতে লিখেছেন, গত ৭৫ বছর ধরে দেশ ও সমাজে দুর্নীতি বেড়েই চলেছে। দুর্নীতি দমন শাখা ইতিমধ্যেই দুর্নীতি রোধ করার জন্য কাজ করছে। জানিয়েছেন তিনি। এদিকে দুর্নীতি দমন অভিযানে যে নোটগুলি বাজেয়াপ্ত হচ্ছে, তা বেশিরভাগই ৫০০ ও ২০০০ টাকার নোট যেখানে গান্ধীর ছবি রয়েছে। তাঁর দাবি এই নোট ডান্স বার ও মদের আসরে ব্যবহার করা হয়। যা গান্ধীর ছবির সঙ্গে খাপ খায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+