কোভিড চিকিৎসায় সাড়া জাগাতে ব্যর্থ রেমডেসিভির, ওষুধ বন্ধের চিন্তাভাবনা বিশেষজ্ঞ মহলে

কোভিড চিকিৎসায় সাড়া জাগাতে ব্যর্থ রেমডেসিভির

কোভিড–১৯ চিকিৎসায় অ্যান্টি–ভাইরাল ওষুধ রেমডেসিভির খুব যে কার্যকর তা প্রমাণিত হয়নি, তাই কোভিড–১৯ চিকিৎসার থেকে সরিয়ে দেওয়া হতে পারে এই ওষুধকে। মঙ্গলবার দিল্লির নামকরা হাসপাতালের শীর্ষ এক চিকিৎসক এমনই তথ্য দিয়েছেন। গঙ্গা রাম হাসপাতালের চেয়ারপার্সন ডাঃ ডিএস রানা জানিয়েছেন কোভিড–১৯ রোগীর ক্ষেত্রে অ্যান্টি–ভাইরাল ওষুধ রেমডেসিভিরের কার্যকারিতা প্রমাণিত নয়।

‌কার্যকর নয় রেমডেসিভির

‌কার্যকর নয় রেমডেসিভির

ডাঃ রানা বলেন, '‌কোভিড চিকিৎসায় আমরা যদি অন্য সব ওষুধের কথা আলোচনা করি, তবে রেমডেসিভির ওষুধ যা কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত হয়, তার কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি। সংক্রমণ সারাতে খুব একটা যে কাজে আসছে তেমনটাও নয়, এটা আমরা চিকিৎসা পদ্ধতি থেকে সরিয়ে দেব।'

 প্লাজমা থেরাপি ও রেমডেসিভির বাদ

প্লাজমা থেরাপি ও রেমডেসিভির বাদ

তিনি এও বলেন, '‌‌সব পরীক্ষামূলক ওষুধ, প্লাজমা থেরাপি (‌যা ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে)‌ বা রেমডেসিভির, এগুলি করোনা চিকিৎসায় সেরকম আশা জাগাতে পারেনি তাই শীঘ্রই এগুলিকে বাদ দিয়ে দেওয়া হবে। বর্তমানে তিনটি ওষুধ কাজ করছে, ওই তিনটে ওষুধের পরীক্ষা চলছে এবং আমরা নজরে রাখছি। স্বাস্থ্য আধিকারিকরা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে, আপনি যখন এই মহামারি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করবেন তখন আমি মনে করি এটি শেষ হয়ে যাবে।'

 এইমসের বক্তব্য

এইমসের বক্তব্য

দেশে দ্বিতীয় করোনা ওয়েভের সংক্রমণের তীব্রতার সময়ে এই অ্যান্টি-ভাইরাল ওষুধের চাহিদা দেশে হু হু করে বেড়ে যায়। এইমসের প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়া সম্প্রতি জানিয়েছেন যে অ্যান্টি-ভাইরাল ওষুধ কোনও ম্যাজিক বুলেট নয়। তাঁর মতে, এই ধরনের ওষুধ খুব শীঘ্র বা দেরি করে প্রয়োগ করলে ক্ষতিও হতে পারে।

 হু জানিয়েছে রেমডেসিভির কার্যকর নয়

হু জানিয়েছে রেমডেসিভির কার্যকর নয়

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দাবি করে যে করোনা মোকাবিলায় রেমডেসিভিরের কার্যকারিতা প্রমাণিত নয়। এই ওষুধ সংক্রমণ সারাতে পারে না, এমনকি ওষুধের থেরাপিতে করোনা সংক্রমণ কমে যাওয়ার কোনও সম্ভাবনা দেখা যায়নি। হাসপাতালে সঙ্কটাপন্ন রোগীদেরও এই ওষুধের ডোজ দিয়ে দেখা গিয়েছে যে তাঁদের মৃত্যুর ঝুঁকিও কমেনি। হু-এর বক্তব্য সামনে আসার পর আমেরিকা এই ওষুধের ব্যবহার সার্বিকভাবে বন্ধ করে দেয়। শুধু হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক রোগীর ক্ষেত্রে এই ওষুধের প্রয়োগে অনুমতি রয়েছে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+