ভরসা প্রচলিত কোল্ড চেইন সিস্টেমেই! আগামী ৮ মাসে ৬০ কোটি টিকা সংরক্ষণের লক্ষ্যমাত্রা ভারতের

ভরসা প্রচলিত কোল্ড চেইন সিস্টেমেই! আগামী ৮ মাসে ৬০ কোটি টিকা সংরক্ষণের লক্ষ্যমাত্রা ভারতের

ব্রিটেন আমেরিকা সহ একাধিক দেশেই ইতিমধ্যে জরুরি ভিত্তিতে শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিনের প্রয়োগ। পিছিয়ে নেই ভারত। তবে প্রয়োগের আগে পার্শ্বপ্রতিক্রিয়া সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে ধীরে চলো নীতিই নিয়েছে দিল্লি। যদিও আগামী ৬-৮ মাসের মধ্যেই দেশের প্রায় ৬০ কোটি মানুষের টিকাকরণ শেষ করতে চাইছে ভারত। আর এই ক্ষেত্রে ভ্যাকসিন ব্যবহারে প্রচলিত কোল্ড চেইন সিস্টেমেই ভরসা রাখছেন স্বাস্থ্য আধিকারিকেরা।

প্রচলিত কোল্ড চেইন সিস্টেমেই ভরসা

প্রচলিত কোল্ড চেইন সিস্টেমেই ভরসা

ইতিমধ্যেই ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে করোনা টিকা সংরক্ষনের জন্য দেশীয় কোল্ড স্টোরেজের একটি তালিকাও তৈরি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী গোটা কাজের জন্য কেন্দ্রের তরফে একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি হয়েছে। পাশাপাশি সমগ্র বিষয়টির তদারকি করছেন কেন্দ্রের তরফে নিযুক্ত স্বাস্থ্য বিশেষজ্ঞ ভি কে পাল।যিনি আবার করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শদাতা হিসাবেও কাজ করছেন।

জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগে ধীরে চলো নীতি ভারতের

জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগে ধীরে চলো নীতি ভারতের

এদিকে গোটা বিশ্বজুড়েই ইতিমধ্যে সর্বশেষ ট্রায়ালের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে প্রায় ১১ টি করোনা টিকা। পাশাপাশি জরুরি ভিত্তিতে টিকাকরমের ছাড়পত্র পেয়ে গিয়েছে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা। যদিও ফাইজারের টিকায় আমেরিকার বেশ কিছু মানুষের শরীরে বড়সড় পার্শ্বপ্রতিক্রায় দেখা গেলে ভারত এখনও বেশ কিছু পরীক্ষা শেষের অপেক্ষা করছে বলে জানা যাচ্ছে।

সর্বাধিক আশা যোগাচ্ছে কোন কোন করোনা টিকা ?

সর্বাধিক আশা যোগাচ্ছে কোন কোন করোনা টিকা ?

অন্যদিকে ভি কে পালের মতে ভারতীয় বাজারে সবথেকে বেশি আশা যোগাচ্ছে সিরাম-অক্সফোর্ড, ভারত বায়োটেক, জাইডাস ও রাশিয়ার স্পুটনিক-ভি করোনা টিকা। এমনকী এই সমস্ত করোনা টিকাকেই সাধারণ সংরক্ষণ পদ্ধতি এমনকী ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ সম্ভব বলেও জানিয়েছেন ভিকে পাল। অন্যদিকে মার্কিন সংস্থা মডার্নার তৈরি করোনা ভ্যাকসিন এমনকী ফাইজারের করোনা টিকা সংরক্ষণ সাধারণ কোল্ড স্টোরেজ সিস্টেমে করা সম্ভব নায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

 দাম নির্ধারণ নিয়েই চলছে আলোচনা

দাম নির্ধারণ নিয়েই চলছে আলোচনা

অন্যদিকে বছরে ১০ কোটি স্পুটিনিক-ভি সরবরাহের জন্য রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা হেটেরো। স্পুটনিক ভি-র পাশাপাশি জাইডাস-ক্যাডিলা ও ভারত বায়োটেকের করোনা টিকাও আগামী কিছুদিনের মধ্যেই প্রয়োগের ছাড়পত্র পেয়ে যাবে বলে শোনা যাচ্ছে। বর্তমানে ভিন্ন ভিন্ন সংস্থার টিকার দাম নিয়ে সরকার আলাপ-আলোচনা চালাচ্ছে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+