Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হরিদ্বারে ধর্মসংসদের সভায় উস্কানিমূলক মন্তব্যের জের! গ্রেফতার ধর্মগুরু Yati Narsinghanand

হরিদ্বারে হেট স্পীচ-কাণ্ডে (Haridwar Hate Speech Case) তোলপাড় জাতীয় রাজনীতি! আর সেই ঘটনায় গ্রেফতার ধর্মগুরু যতি নারসিংহানন্দ গিরি (Yati Narsinghanand)। এই ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হল। এর আগে জিতেন্দ

হরিদ্বারে হেট স্পীচ-কাণ্ডে (Haridwar Hate Speech Case) তোলপাড় জাতীয় রাজনীতি! আর সেই ঘটনায় গ্রেফতার ধর্মগুরু যতি নারসিংহানন্দ গিরি (Yati Narsinghanand)। এই ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হল। এর আগে জিতেন্দ্র ত্যাগিকে গ্রেফতার করেছিল পুলিশ।

গ্রেফতার ধর্মগুরু Yati Narsinghanand

ধৃত ধর্মগুরু যতি নারসিংহানন্দ গিরি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি মন্দিরের পুজারি ছিলেন। তাঁর মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। শুধু তাই নয়, ধৃত ধর্মগুরু যতি নারসিংহানন্দ গিরি হরিদ্বারে ধর্ম সংসদের আয়োজন করেছিলেন। গত বছরের ১৭ তারিখ থেকে এই ধর্ম-সংসদ আয়োজন হয়েছিল। আর সেখানে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

ওয়াসিম রিজবি অর্থাৎ জিতেন্দ্র ত্যাগীর গ্রেফতারের পর যতি নারসিংহানন্দ গিরি প্রকাশ্যে পুলিশকে পুলিশকে ধমক পর্যন্ত দিয়েছিলেন। তা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়। হরিদ্বারে হেট স্পীচ-কাণ্ডে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

এই ঘটনার ভিডিও সামনে আসার পরেই কার্যত গোটা দেশজুড়ে হইহই কাণ্ড তৈরি হয়। এই ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিতে হবে! এই মর্মে ক্রমশ উত্তরাখন্ড সরকারের উপর চাপ আসছিল।

এমনকি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধেও মানুষ লাগাতার আক্রমণ শানাচ্ছিলেন। এই অবস্থায় এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আর এরপরেই ব্যাপক ধরপাকড় শুরু হয়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলেও আরও বেশকয়েকজন পুলিশের নজরে রয়েছে। এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য, হরিদ্বারের ধর্ম সংসদের ঘটনা নিয়ে শেষে আদালতে মামলা দায়ের করেন একাধিক ব্যক্তি।

সেই মামলায় অভিযোগ করা হয়েছে যে এই ধরনের উস্কানি মূলক কথা বলে সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে চলেছেন নেতারা। এতে দেশের পরিস্থিতি আরও উদ্বেগজনক জায়গায় চলে যাবে বলে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছিলেন মামলাকারীরা। কারণ সেই ধর্মসভায় হিন্দু রাষ্ট্র গড়ে তোলার ডাক দেওয়া হয়েছিল।

এই ঘটনায় শীর্ষ আদালতের তোপের মুখে পড়েছে উত্তরাখন্ড সরকার। সম্প্রতি এই মামলাতে নোটিশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আর এরপরেই এই সভার অন্যতম আয়োজক ধর্মগুরু যতি নারসিংহানন্দ গিরি-কে গ্রেফতার করল পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+