বিয়ের জন্য 'গুরুদেব'-র দ্বারস্থ হয়ে এইভাবে যৌনশোষণের শিকার মহিলা

ধর্মীয় বিশ্বাসের বশবর্তী মহিলার সঙ্গে যৌন শোষণ করার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। এমনই ঘটনা নথিবদ্ধ হয়েছে দিল্লি পুলিশের কাছে।

ধর্মীয় বিশ্বাসের বশবর্তী মহিলার সঙ্গে যৌন শোষণ করার অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। এমনই ঘটনা নথিবদ্ধ হয়েছে দিল্লি পুলিশের কাছে। অভিযোগ, ওই ধর্মগুরু তন্ত্র সাধন করে ৩২ বছরের এক মহিলার সমস্যা দূর করে দেবে বলে তাঁকে প্রলোভন দেখায়। এরপর ওই মহিলার কাছ থেকে তাঁর গোপন অঙ্গের ছবি চেয়ে পাঠায় ধর্মগুরু।

বিয়ের হওয়ার জন্য 'গুরুদেব'-র দ্বারস্থ হয়ে এইভাবে যৌনশোষণের শিকার মহিলা

ওই মহিলা দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানিয়েছেন , কিছুদিন আগে এক ধর্মগুরুর কাছে গিয়েছিলেন বেশ কিছু সমস্যার জড়িয়ে। মহিলার বিয়ে হওয়ার জন্য তাঁকে তাঁর মা ওই ধর্মীয় গুরুর কাছে নিয়ে যান। এরপর থেকেই ওই ধর্মগুরু তাঁর থেকে টাকা নিয়ে , একাধিক ধর্মীয় আচার সম্পন্ন করতে বলে। তবে এরপর ওই ধর্মগুরু বলেন , মহিলার বিয়ে দেওয়ার জন্য তাঁর বায়োডাটা ও ছবি যেন ওই ধর্মগুরুর কাছে পাঠিয়ে দেওয়া হয়।

ছবি চাওয়ার আছিলায় ওই ধর্মগুরু মহিলার কাছ থেকে তাঁর গোপন অঙ্গের ছবি চেয়ে পাঠায়। আর এর জেরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মহিলা। মহিলার দাবি, সমস্যা সমাধানের নামে আপত্তিকর প্রশ্ন করা হয় তাঁকে। এছাড়াও ক্রমাগত ওই মহিলাকে ভয় দেখাতে থাকে ওই ধর্মগুরু। বলা হয়, ওই মহিলা কোনও তন্ত্রমন্ত্রের আওতায় এসে গিয়েছে। এরপরই আর চুপ না থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। যদিও সেই ধর্মগুরু এখনও অধরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+