পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও রেহাই রান্নার ঘরে! কমল এলপিজির দাম
এলপিজি গ্রাহকদের জন্য সুখবর। যে সময় দেশে পেট্রোল কিংবা ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে হইচই হচ্ছে ঠিক সেই সময় কমানো হল এলপিজি-র মূল্য। তবে এই মূল্যহ্রাস কেবল মাত্র ভর্তুকি বিহীন গ্রাহকদের জন্য।
এলপিজি গ্রাহকদের জন্য সুখবর। যে সময় দেশে পেট্রোল কিংবা ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে হইচই হচ্ছে ঠিক সেই সময় কমানো হল এলপিজি-র মূল্য। তবে এই মূল্যহ্রাস কেবল মাত্র ভর্তুকি বিহীন গ্রাহকদের জন্য। সিলিন্ডার পিছু ৩৫.৫০ টাকা কমানো হয়েছে এই মূল্য।

একমাস সময়ের মধ্যে এলপিজির এই মূল্যহ্রাস এনিয়ে দ্বিতীয়বার। আন্তর্জাতিক বাজারে দাম কমায় মার্চের শুরুতে এলপিজির দাম কমানো হয়েছিল। এবারের হ্রাস কেবল মাত্রা বাণিজ্যিক সিলিন্ডারগুলির ক্ষেত্রে প্রযোজ্য। ১৯ কেজির সিলিন্ডারে এখন থেকে ৫৪ টাকা কম পড়বে। ৫ কেজির সিলিন্ডারে কম পড়বে ১৫ টাকা।
দেশে প্রতি বছর এখন ১৪.২ কেজির ১২টি সিলিন্ডার ভর্তুকি মূল্যে পাওয়া যায়। এর বাইরে কোনও সিলিন্ডার নিতে গেলেই তা ভর্তুকি বিহীন হয়ে যায়।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ফেব্রুয়ারি মাসে জানিয়েছিলেন, ২০২০-র মার্চের মধ্যে প্রায় ৩ কোটি গরিব ঘরে ফ্রিতে এলপিজি সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications