কেটেছে দুর্যোগ, হাঁফ ছেড়ে বাঁচল 'আমচি' মুম্বই

নতুন করে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা না থাকায় হাঁফ ছেড়ে বাঁচল মুম্বই ।

হাঁফ ছেড়ে বাঁচল 'আমচি মুম্বই' । আগামী তিন দিন মুম্বইয়ে যে অতিভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছিল তা আপাতত তুলে নেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ঘন বজ্রগর্ভ মেঘ মুম্বইয়ের ওপর সঞ্চার হয়েছিল তা উত্তরের দিকে সরে গিয়েছে। ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও নতুন করে প্লাবিত হওয়ার কোনও সম্ভাবনা নেই বাণিজ্যিক রাজধানীর।

কেটেছে দুর্যোগ, হাঁফ ছেড়ে বাঁচল 'আমচি' মুম্বই

বুধবারই আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করে বলেছিল, আগামী তিন দিন মুম্বই সহ পূর্ব ও দক্ষিণ ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরই আতঙ্কে কাঁটা হয়েছিল তামাম মুম্বইবাসী। কিন্তু বুধবার সারাদিনে মাত্র ৬.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে মুম্বইতে। ফলে একদিনের মধ্যেই ছন্দে ফিরেছে মুম্বই। জলও নেমেছে। এরইমধ্যে আবহাওয়া দফতরের আশার বাণীতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মুম্বই।

কেটেছে দুর্যোগ, হাঁফ ছেড়ে বাঁচল 'আমচি' মুম্বই

এদিকে জল তো নেমেছে কিন্তু মাথায় হাত বৃহন্মুম্বই পুরসভার। দুদিনের বৃষ্টিতে উপচে পড়া জঞ্জাল পরিষ্কার করতে এখন দিন রাত এক করতে হচ্ছে পুরসভাকে। মাত্র দুদিনেই ৯৩০০ মেট্রিক টন জঞ্জাল জমেছে। এমনিতেই দুদিন ধরে একটানা বৃষ্টিতে শহর ডুবে যাওয়ায় বেরতে পারেনি জঞ্জাল সাফাইয়ের গাড়ি। ফলে দুদিনের জঞ্জাল এমনিতেই জমেছে। তারপর ড্রেন, খাল উপচে রাস্তায় জমা হয়েছে একরাশ ময়লা। সমুদ্রে জোয়ারের ফলে বিচগুলিও ভর্তি হয়েছে জঞ্জালে। দ্রুততার সঙ্গে এই জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। এরজন্য প্রায় ২৮ হাজার সাফাইকর্মীকে কাজে লাগানো হয়েছে।

কেটেছে দুর্যোগ, হাঁফ ছেড়ে বাঁচল 'আমচি' মুম্বই

এদিকে বুধবার বৃষ্টি কমে যাওয়ায় অধিকাংশ পরিষেবাই স্বাভাবিক হয়েছে। রেল ও সড়ক পরিবহণ বুধবারই শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার তা একেবারেই স্বাভাবিক হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+