হিট অ্যান্ড রান মামলা : নির্দোষ প্রমাণিত সলমন খান
মুম্বই, ১০ ডিসেম্বর : সলমনপ্রেমীদের জন্য সুখবর। বম্বে হাইকোর্টে 'হিট অ্যান্ড রান' মামলায় নির্দোষ প্রমাণিত হলেন বলিউড সুপারস্টার সলমন খান।
বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট নিজের রায়ে জানায়, সলমন খান বহুচর্চিত ২০০২ সালের এই ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকী সেদিন তিনি নেশাগ্রস্ত ছিলেন সেটারও কোনও পাকাপোক্ত প্রমাণ নেই। এরপরই মোটামুটি বোঝা গিয়েছিল সম্ভবত সলমনের বিরুদ্ধে সব অভিযোগ খারিজ হতে চলেছে।

এরপরে এদিন হাইকোর্টে তরফে প্রথমে জানানো হয়, সলমনের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তার কোনওটাই প্রমাণিত হয়নি।
এমতাবস্থায়, সলমন খানকে দ্রুত হাইকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি আদালতে উপস্থিত হলে তবেই এই মামলায় চৃড়ান্ত রায় ঘোষণা করবে বম্বে হাইকোর্ট। এমনই জানানো হয়। সেইমতো পরে আদালতের তরফে জানানো হয়েছে, পুলিশ যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে দিয়েছে, তাতে কোনওভাবে সলমনকে দোষী সাব্যস্ত করা যায় না।
প্রসঙ্গত, গত মে মাসে এই মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হয় সলমন খানের। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানান সলমনের আইনজীবীরা। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন রায় দিয়েছে বম্বে হাইকোর্ট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications