সিরাম-ভারত বায়োটেককে চাপে ফেলে আসছে রিলায়েন্সের করোনা ভ্যাকিসন, মিলল ট্রায়ালের অনুমতি
সিরাম-ভারত বায়োটেককে চাপে ফেলে আসছে রিলায়েন্সের করোনা ভ্যাকিসন, মিলল ট্রায়ালের অনুমতি
করোনা যুদ্ধে এবার মাঠে নেমে পড়ল ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স। ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বড় বেসরকারি সংস্থার 'রিলায়েন্স লাইফ সায়েন্স' শাখার তরফে সেই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতিও মিলেছে বলে জানা যাচ্ছে। সংস্থার আবেদনের পরেই কেন্দ্রের তরফে দীর্ঘ পর্যালোচনার পরেই ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

ট্রায়ালের অনুমোদন পেল রিলায়েন্স
সূত্রের খবর, রিলায়েন্স তার প্রস্তাবিত দুটি ডোজের কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছিল। যা নিয়ে জল্পনাও শোনা যাচ্ছিল বিস্তর। অনুমোদনের বিষয়ে একাধিকবার বৈঠকেও বসেছিল সাবজেক্ট এক্সপার্ট কমিটি। এরপরেই বৃহস্পতিবার কেন্দ্রেরে ড্রাগস নিয়ন্ত্রক সংস্থা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয় রিলায়েন্সের এই কোভিড ভ্যাকসিনকে।

জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র ৬ সংস্থার হাতে
এদিকে দেশের করোনা টিকার অনুমোদন পেয়েছিল সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড। এরপরই অনুমতি পেতে দেখা যায় ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। যদিও সঠিক ভাবে ট্রায়াল প্রক্রিয়া চালানো হয়নি বলে শুরুতে একাধিকবার অভিযোগ উঠেছিল এই টিকার বিরুদ্ধে। বর্তমানে বর্তমানে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে মোট ৬টি টিকাকে। সিরামের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ছাড়াও তালিকায় রয়েছে স্পুটনিক ভি, জনসন অ্যান্ড জনসন, মডার্না ও জাইডাস ক্যাডিলার জাইকভ-ভি।

কীভাবে চলবে ট্রায়াল প্রক্রিয়া
ওয়াকিবহাল মহলের ধারণ এবার সেই তালিকায় নাম তুলতে বদ্ধপরিকর রিলায়েন্স। এদিকে সংস্থা সূত্রে খবর, শীঘ্রই দেশব্যাপী শুরু হবে এই টিকার ট্রায়াল। ট্রায়াল চলবে ৫৮ দিন। ফেজ -১ ট্রায়ালে ভ্যাকসিনের কাজের পদ্ধতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে। একমাত্র প্রথম দফার ট্রায়াল সফল হলেই দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য আবেদন করতে পারে রিলায়েন্স অধীনস্থ লাইফ সায়েন্স।

একনজরে ভারতের করোনা টিকাকরণ চিত্র
যদিও এই বিষয়ে রিলায়েন্সে লাইফ সায়েন্স বা রিলায়েন্স গ্রুপ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। এদিকে করোনাভাইরাসের টিকাকরণে ইতিমধ্যেই নয়া মাইলফলক পার করে ফেলেছে ভারত। এখনও পর্যন্ত দেশের ৬১ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। কমপক্ষে একটি টিকা ডোজ পেয়েছেন ৩৫ শতাংশের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ৭৯ লাখ ৪৮ হাজার ৪৩৯ মানুষ ভ্যাকসিন পেয়েছেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications