রিলায়েন্স জিও-র ফের নতুন ধামাকা, ডিজিটাল দুনিয়ায় নয়া বিপ্লব আনতে চলেছেন আম্বানি পুত্র আকাশ

২০২৫ যেন মুকেশ আম্বানির জন্য এক সুবর্ণ যুগ। রিলায়েন্স জিও-কে ঘিরে যেন সাফল্যের মুখে দেখেই চলেছেন তিনি। বছরের শুরুতেই প্রথম চমক দেন 'জিও হটস্টার'-কে দিয়ে। আর এবার আসছে 'জিও ক্লাউড পিসি'।

ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও প্ল্যাটফর্ম লিমিটেড শীঘ্রই ক্লাউড-ভিত্তিক এআই পার্সোনাল কম্পিউটার চালু করতে চলেছে। সংস্থার চেয়ারম্যান আকাশ আম্বানি সম্প্রতি জানিয়েছেন, জিও এমন একটি ক্লাউড পিসি তৈরি করছে, যা যেকোনো স্ক্রিনের সঙ্গে সংযুক্ত করা যাবে।

JIO

কী এই ক্লাউড পিসি?

মুম্বাইয়ে অনুষ্ঠিত টেক উইক ২০২৫-এ বক্তব্য রাখতে গিয়ে আকাশ আম্বানি বলেন, "আমাদের একটি কনজিউমার অ্যাপ্লিকেশন আছে, যা শীঘ্রই চালু হবে। এটি হবে একটি ক্লাউড পিসি-একটি সম্পূর্ণ ফিচার-সমৃদ্ধ পিসি, যা ঘরে বসেই ব্যবহার করা যাবে। এটি এতটাই শক্তিশালী হবে যে এর মাধ্যমে এআই অ্যাপ্লিকেশনও তৈরি করা সম্ভব হবে"।

সাশ্রয়ী মূল্যের পরিষেবা আনতে চায় জিও আকাশ আম্বানি বলেন, জিওর লক্ষ্য সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা জনগণের কাছে পৌঁছে দেওয়া। সংস্থাটি এমন পণ্য আনতে চায়, যা লক্ষ লক্ষ ভারতীয় ব্যবহার করতে পারবেন।

JioBrain: ভবিষ্যতের এআই প্রযুক্তি এর আগে JioBrain নামক একটি ডিস্ট্রিবিউটেড মেশিন লার্নিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করেছিল জিও। এটি নেটওয়ার্ক এজ এবং ক্লাউড-ভিত্তিক মেশিন লার্নিং মডেল ট্রেনিং ও প্রয়োগে সহায়তা করবে। অবশ্য বর্তমানে সেই সম্পর্কে আরও কোনও ঘোষণা করেনি জিও।

অন্যদিকে, সম্প্রতি JioHotstar অ্যাপ চালু করেছে জিও, যেখানে ব্যবহারকারীরা JioCinema ও Disney+ Hotstar-এর সব কন্টেন্ট এক প্ল্যাটফর্মে পাবেন। গত বছর সংস্থাটি দুই প্ল্যাটফর্মকে এক করে দেওয়ার ঘোষণা করেছিল, আর নতুন বছর পড়তেই সেই কাজ সম্পন্ন হয়।

কবে আসছে জিওর ক্লাউড পিসি?

যদিও লঞ্চের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ২০২৫-এর মধ্যেই এটি বাজারে আসতে পারে। এই নতুন ক্লাউড পিসি এআই-চালিত কম্পিউটিংকে সহজ ও সাশ্রয়ী করে তুলতে পারে, যা ভারতের ডিজিটাল বিপ্লবে বড় ভূমিকা রাখবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+