আরও বেশিদিন থাকছে জিও-র 'ফ্রি কল'? থাকছে কি আরও নতুন চমক?

মার্চেই শেষ হচ্ছে না, রিলায়েন্স জিওর ফ্রি কল। অতএব রিলায়েন্স জিও গ্রাহকরা এখনও অনেক বেশি দিন পর্যন্ত এই পরিসেবার নানা সুবিধা ব্যবহার করতে পারে।

মুম্বই, ১৯ জানুয়ারি : মার্চেই শেষ হচ্ছে না, রিলায়েন্স জিওর 'ফ্রি কল'। অতএব রিলায়েন্স জিও গ্রাহকরা এখনও অনেক বেশি দিন পর্যন্ত এই পরিসেবার ' ফ্রি কলের' নানা সুবিধা ব্যবহার করতে পারেন। তবে ডেটা ব্যবহারের ক্ষেত্রে থাকছে অল্প দামের ডেটা প্যাক।

এই 'বেশি দিনের' সমসয়সীমা আরও ৩ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত চলবে এই বিনামূল্যের কলের পরিষেবা। জানা গিয়েছে, মুকেশ আম্বানির সংস্থা এই মুহুর্তে তাদের টারিফ প্লানের ওপর কাজ করে চলেছে।

আরও বেশিদিন থাকছে জিও-র 'ফ্রি কল'? থাকছে কি আরও নতুন চমক?

তাদের নতুন ডেটা প্লানে থাকছে ১০০ টাকায় বিনামূল্যের ডেটা। তবে ফোনে কল করবার ক্ষেত্রে তা বিনামূল্যের পরিষেবাতেই রাখা হবে। জানা গেছে , এবার আয়ের পথে হাঁটতে চলেছে জিও কর্তৃপক্ষ। তাই তারা এধরনের পদক্ষেপ নিচ্ছে।

রিলায়েন্স জিও ইনফোকম তাদের বিনামূল্যের ভয়েস ও ডেটা অফারে ৭২ মিলিয়ন গ্রাহককে নিজের ছাতার তলায়ে এনেছেন। যা তারা প্রায় পরিসেবা চালুর ৪ মাসের মধ্যেই করে ফেলেছে। তাদের এই নতুন উদ্যোগ স্বভাবতই চাপে রাখেছে জিওর প্রতিযোগীদের।

এদিকে গতকালই জানা গিয়েছে, রিলায়েন্স জিও ইনফোকমের তরফে খুব শিগগিরই এমন একটি ডিভাইস আনা হচ্ছে যার দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে নিজের গাড়িকে। সব মিলিয়ে মুকেশ আম্বানির রিলায়েন্সের বাণিজ্যিক উন্নতির ঘোড়া রোখবার মতো আশেপাশে কাউকে দেখা যাচ্ছেনা বলেই ধারনা ওয়াকিবহলা মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+