করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে কিনা তা পরীক্ষার জন্য টুল নিয়ে এসেছে জিও
করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে কিনা তা পরীক্ষার জন্য টুল নিয়ে এসেছে জিও
কোভিড–১৯–এর প্রকোপের সঙ্গে লড়াইয়ের জন্য রিলায়েন্স জিও ঘোষণা করল একগুচ্ছ উদ্যোগ। করোনা ভাইরাসের উপসর্গ পরীক্ষা করা যাবে এমন টুল নিয়ে এসেছে জিও। এটি পাওয়া যাবে মাই জিও অ্যাপ ও জিওর ওয়েবসাইটে।

কোভিড–১৯–এর উপসর্গ পরীক্ষার টুল
রিলায়েন্স জিও ব্যবহারকারীরা মাইজিও অ্যাপটি খুললেই কোভিড-১৯-এর উপসর্গ পরীক্ষা করার ব্যানার দেখতে পারবেন। ব্যবহারকারীরা করোনা ভাইরাস তথ্য ও টুল বিভাগে গিয়ে এই বিকল্পটি বাছাই করতে পারবেন। জিওর ওয়েবসাইটে কোভিড-১৯-এর উপসর্গ পরীক্ষা করার টুল পাওয়া যাবে ‘করোনা হারেগা' ব্যানারের মধ্যেই। স্ক্রল ডাউন করে কোভিড-১৯-এর উপসর্গ কিভাবে কাজ করে তা দেখতে পারবে ব্যবহারকারীরা।

কিভাবে কাজ করে এই টুলটি
উপসর্গ পরীক্ষা করার এই টুলটি কিছু গুরুতর প্রশ্ন করবে ব্যবহারকারীকে। তার ওপরই ভিত্তি করে করোনা ভাইরাসের উপসর্গ ব্যবহারকারীর মধ্যে রয়েছে কিনা তা বোঝা যাবে। প্রথমেই আপনাকে জানাতে হবে যে এটা আপনি নিজের জন্য করছেন নাকি অভিভাবক, স্ত্রী বা স্বামী, সন্তান বা অন্য কারোর জন্য করছেন। এরপর আপনাকে আপনার লিঙ্গ, কোন বয়সের গ্রুপে রয়েছেন আর আপনার অন্য কোনও শারীরিক সমস্যা রয়েছে কিনা। এই পর্যায়ের পর আপনার মধ্যে কোভিড-১৯-এর উপসর্গ যেমন জ্বর, শ্বাসের সমস্যা সহ অন্য উপসর্গ দেখা দিচ্ছে কিনা। আপনি কোথাও ঘুরতে গিয়েছেন কিনা বা অন্য কেউ গিয়েছিল কিনা সে প্রশ্ন করা হবে। কোভিড-১৯ উপসর্গ পরীক্ষাকারী ব্যবহারকারীর কাছ থেকে প্রশ্নের যথাযথ উত্তরের ওপরই বলতে পারবে যে আদৌও ব্যবহারকারী করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। যদি ব্যবহারকারী সুস্থ বোধ না করেন তবে তাঁকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

জিও–এর উদ্যোগ
এর সঙ্গে রয়েছে নমুনা পরীক্ষা করার গবেষণাগারের তালিকা, কোভিড-১৯-এর পরিসংখ্যান, ও এফএকিউএস। জিও কোভিড-১৯-এর জাতীয় ও রাজ্যস্তরের হেল্পলাইন নম্বরও দিয়ে রেখেছে।












Click it and Unblock the Notifications