আগামী ৩১ মার্চ পর্যন্ত রিলায়েন্স জিও-র সমস্ত কিছু ফ্রি, কারা পাবেন? জেনে নিন

রিলায়েন্স জিও নিয়ে ফের বৃহস্পতিবার নতুন ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি। জানালেন, ডিসেম্বরের শেষদিন পর্যন্তই নয়, আরও তিনমাস ফ্রি পরিষেবা পাওয়া যাবে।

মুম্বই, ১ ডিসেম্বর : রিলায়েন্স জিও নিয়ে ফের বৃহস্পতিবার নতুন ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি। জানালেন, ডিসেম্বরের শেষদিন পর্যন্তই নয়, আরও তিনমাস ফ্রি পরিষেবা পাওয়া যাবে।

মাত্র ১ হাজার টাকার ৪জি ফোন আনছে জিও, সঙ্গে ভয়েস কল ও ভিডিও কলিং ফ্রি!

জিওকে টেক্কা দিতে ভোডাভোনে প্রতি জিবি ডেটা মিলবে ২৫ টাকায়!

৪ ডিসেম্বর থেকে নতুন জিও গ্রাহকেরা ডেটা, ভয়েস কল ও জিও অ্যাপস বিনামূল্যে পাবেন আগামী ৩১ মার্চ ২০১৭ অবধি। এই মুহূর্তে রিলায়েন্স জিও-র যে ৫ কোটি ২০ লক্ষ ব্যবহারকারী রয়েছেন তারা ৩১ ডিসেম্বরের পর আপনাআপনি এই সুবিধা পেয়ে যাবেন। তাদের আলাদা করে কোনও সিম কিনতে হবে না।

আগামী ৩১ মার্চ পর্যন্ত রিলায়েন্স জিও-র সমস্ত কিছু ফ্রি!

এই ঘোষণার সময়ে রিলায়েন্স কর্ণধার জানিয়েছেন, প্রায় ৮০ শতাংশ জিও গ্রাহক দিনে ১ জিবি করে ডেটা খরচ করেন। বাকী ২০ শতাংশ অনেক বেশি ডেটা খরচ করেন। যার ফলে অনেক সময়ে নেটওয়ার্কের সমস্যা হয়।

রিলায়েন্স জিও-কে টক্কর দিতে আরও সস্তার প্যাকেজ আনছে বিএসএনএল

Reliance Jio 4G পরিষেবার মধ্যে সবচেয়ে মন্থর, জানাল TRAI

সেজন্য জিও-র তরফে দৈনিক ইন্টারনেট ইউসেজ ১ জিবি পর্যন্ত করে দেওয়া হয়েছে। এর বেশি চলে গেলেই স্পিড আপনা থেকেই কমে যাবে বলে এদিন ঘোষণা করা হয়েছে।

বাজারে আসার পর থেকেই জিও-র গ্রাহকদের কাছ থেকে অনেক ফিডব্যাক নেওয়া হয়েছে। সেই অনুযায়ী নানা বদলও আনা হয়েছে। কারণ সেপ্টেম্বরে বাজারে আসার পর থেকেই জিও-র সিম নিয়ে সারা দেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো নিয়ে প্রতিবাদ করেছেন তো কেউ কম স্পিডের কথা বলেছেন। সেজন্যই আরও ভালো পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছে জিও গোষ্ঠী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+