গ্রাহক টানতে কৃষি আন্দোলনকে ঢাল? দুটি সংস্থার বিরুদ্ধে ‘বড়সড়’ অভিযোগ জানাল রিলায়েন্স জিও
গ্রাহক টানতে কৃষি আন্দোলনকে ঢাল? দুটি সংস্থার বিরুদ্ধে ‘বড়সড়’ অভিযোগ জানাল রিলায়েন্স জিও
কৃষি আন্দোলনের আবহেই ইতিমধ্যে রিলায়েন্সের জিও সিম বয়কটের ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। যা নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এদিকে জিও সিম বয়কটের ডাক ওঠার পরেই শুরু হয়ে গিয়েছে টেলিকম যুদ্ধ। বয়কটের ডাক নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এবার দেশের দুই প্রথমসারির টেলিকম সংস্থার বিরুদ্ধে ঘোরতর অভিযোগ আনল জিও।

বাড়ছে আন্দোলনের ঝাঁঝ
এদিকে কেটে গিয়েছে প্রায় ২০ দিনেরও বেশি সময়। কিন্তু এখনও মেলেনি কোনও রফাসূত্র। অন্যদিকে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে কৃষি আন্দোলনের ঝাঁঝ। রোজই জমায়েতে বাড়ছে দিল্লি সীমান্তে। এদিকে আন্দোলনের আবহে আদানি-আম্বানি সহ দেশের বড় বড় শিল্পপতিদের সমস্ত বেসরকারি সার্ভিস বর্জনের ডাক ওঠায় রীতিমতো শোরগোল পড়ে যায় সমাজের বিভিন্ন মহলে।

ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে দুই সংস্থা
এমতাবস্থায় রিলায়েন্স অধীনস্থ জিও-র অভিযোগ, কৃষি আন্দোলনের আবহে গ্রাহক টানতে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে ভারতীয় এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া। কৃষকদের বার্তাকে হাতিয়ার করেই নাকি জিও-র বিরুদ্ধে চলছে ব্যাপক অপপ্রচার। এবার তা নিয়েই সরব হল রিলায়েন্স টেলিকমিউনিকেশন।

গ্রাহক টানতে কৃষি আন্দোলনকে ঢাল ?
সোমবার এই বিষয়ে রিলায়েন্সের তরফে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা ট্রাইয়ের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও জানা যাচ্ছে। তাতে স্পষ্টতই বলা হয়েছে গ্রাহক টানতে কৃষি আন্দোলনকে ঢাল করেই অনৈতিক পন্থা অবলম্বন করছে ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। এই কাজ রুখতে ট্রাইয়ের তরফে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে বলেও খবর।

আসছে অনৈতিক ভাবে নম্বর পোর্ট করার অনুরোধও
রিলায়েন্সের অভিযোগ, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া তাদের ‘প্রচারে' দাবি করছে কেন্দ্রের পাশ করা নতুন তিনটি আইন থেকে কোনও না কোনও ভাবে লাভববান হবে রিলায়েন্স। এমনকী জিও-র পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ না থাকার পরেও নম্বর পোর্ট করার অনুরোধ করা হয়েছে এয়ারটেন-ভোডাফোনের তরফে। যা ব্যাবসায়িক পরিমণ্ডলে অনৈতিক। যদিও রিলায়েন্সের তরফে এই অভিযোগ জানালো হলেও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও কোনোপ্রকার মুখ খুলতে দেখা যায়নি অভিযুক্ত দুই সংস্থাকেই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications